SRK and Arjun Tendulkar: অর্জুনের IPL অভিষেকে গর্বিত শাহরুখ, সচিন পুত্রকে জানালেন শুভেচ্ছা
রবিবার ওয়াংখেড়ের মাঠে কেকেআরের (KKR) বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) হয়ে প্রথম একাদশে খেলতে দেখা গেল সচিন পুত্রকে।
মুম্বই, ১৭ এপ্রিলঃ বাবা সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar ) পথ অনুসরণ করে এবার ব্যাট হাতে মাঠে নেমেছেন ছেলে অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। রবিবার ওয়াংখেড়ের মাঠে কেকেআরের (KKR) বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) হয়ে প্রথম একাদশে খেলতে দেখা গেল সচিন পুত্রকে। অর্জুনের আইপিএল অভিষেক (Arjun Tendulkar IPL Debut) নিয়ে গর্বিত সকলেই। অর্জুন তেন্ডুলকরের জন্যে গর্বিত কিং খানও। টুইট করে সচিন পুত্রকে ভালোবাসা জানিয়ে শাহরুখ (Shah Rukh Khan) লিখলেন, ‘এই আইপিএল যতই প্রতিদ্বন্দ্বিতামূলক হোক না কেন, কিন্তু আপনি যখন এক বন্ধুর ছেলেকে মাঠে নামতে দেখেন তখন সেটা সত্যিই ভীষণ আনন্দ দেয়। অর্জুনকে অনেক শুভেচ্ছা’।
অর্জুনকে নিয়ে গর্বিত শাহরুখ...
As competitive as this IPL may be… but when u see a friends son #ArjunTendulkar take the field it is a matter of such happiness and joy. Wish Arjun all the best and @sachin_rt what a proud moment!! Wow!
— Shah Rukh Khan (@iamsrk) April 17, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 17, 2023 03:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

