Shah Rukh Khan: ইডেনে বসে ধূমপান, কলকাতায় ম্যাচ দেখতে এসে বিতর্কে শাহরুখ খান

ইডেন গার্ডেন্সের বিশেষ বক্সের ভিতরে ধূমপান করতে দেখা গিয়েছে কিং খানকে। ম্যাচ চলাকালীন ইডেনের স্ট্যান্ডে শাহরুখ খানের ধূমপানের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Shah Rukh Khan at Eden Gardens (Photo Credits: X)

শনিবার সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ (KKR vs SRH IPL 2024) দেখতে এসে বিতর্কে জড়ালেন কেকেআর-এর অন্যতম কর্ণধার শাহরুখ খান (Shah Rukh Khan)। ইডেন গার্ডেন্সের বিশেষ বক্সের ভিতরে ধূমপান করতে দেখা গিয়েছে কিং খানকে। ম্যাচ চলাকালীন ইডেনের স্ট্যান্ডে শাহরুখ খানের ধূমপানের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে ইতিমধ্যেই নেটাগরিকদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। কড়া নিরাপত্তার জন্য সাধারণ দর্শকদের দেশলাই, লাইটার, জলের বোতল সহ বিভিন্ন জিনিস নিয়ে ইডেনে ঢুকতে বাধা দেওয়া হয়। অথচ তারকা বলে নিরাপত্তায় ফাঁকি কেন! প্রশ্ন উঠছে নেটিজেনদের মনে।

দেখুন ভিডিয়ো... 

দেখুন... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement