Maidaan Final Trailer: মুক্তি পেল ময়দানের ট্রেলার, ভারতীয় ফুটবলের গৌরবময় দিনকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে অনুরাগীরা (দেখুন ভিডিও)
অজয় দেবগনের বহুল প্রতীক্ষিত ছবি 'ময়দান'-এর চূড়ান্ত ট্রেলার মুক্তি পেল আজ। ভারতীয় ফুটবলের সোনালী যুগের উপর ভিত্তি করে নির্মিত ছবিটি ঈদের সময় ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ট্রেলারটিতে একজন ফুটবল কোচ হিসেবে দেখানো হয়েছে অজয় দেবগনকে, যিনি দেশের কোণায় কোমায় ঘুরে বারবার হেরে যাওয়া একটি আন্ডারডগ দলকে জয়ের দিকে নিয়ে গিয়েছিলেন। ১৯৫০ দশকের ভারতবর্ষের রূপকে পর্দায় আনা হয়েছে খুব চতুরতার সঙ্গে। এছাড়া আগেই মুক্তি পাওয়া এ আর রহমানের সুর করা ছবিটির সঙ্গীত দর্শকদের কাছে হিট হয়েছে। ছবিতে অজয় দেবগণ ছাড়া অভিনয় করেছেন প্রিয়মণি, গজরাজ রাও এবং রুদ্রনীল ঘোষ। ছবিটির পরিচালনা করেছেন অমিত রবীন্দ্রনাথ শর্মা এবং ছবিটি প্রযোজনা করেছেন বনি কাপুর। দেখুন ট্রেলার -
Advertisement
সম্পর্কিত খবর
Steve Smith Injury Update: নিজের আঙুলের চোট নিয়ে বড় আপডেট দিলেন স্টিভ স্মিথ
SA vs AUS, WTC 2025 Final: অবশেষে কাটল অভিশাপ! ২৭ বছরে প্রথম শিরোপা টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকার
SA vs AUS, WTC 2025 Final Day 4 Live Streaming: দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, WTC 2025 Final, চতুর্থ দিন; কোথায় অনলাইনে দেখবেন ভারত এবং বাংলাদেশে?
Steve Smith Injury Update: WTC ফাইনালে স্টিভ স্মিথের আঙুলে চোট, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে সংশয়
Advertisement
Advertisement
Advertisement