Aditi Munshi: অদিতি মুন্সিকে নিয়ে চিন্তায় অনুরাগীরা, হঠাৎ কী জানালেন গায়িকা

Aditi Munshi (Photo Credit: Facebook)

একের পর এক শো বাতিল করলেন অদিতি মুন্সি। নিজের সোশ্যাল হ্যান্ডেলে শো বাতিলের কথা জানান গায়িকা। অদিতি জানান, ''শারীরিক অসুস্থতার কারণে নভেম্বর মাসের পূর্বনির্ধারিত অনুষ্ঠানগুলি বাতিল করতে বাধ্য হচ্ছি।'' অনুষ্ঠানের কর্মকর্তা ও শ্রোতাবন্ধুদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী'' বলেও মন্তব্য করতে শোনা যায় অদিতিকে। তবে শুভাকাঙ্খীদের ভালবাসায় তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠতে পারবেন বলেও আশা প্রকাশ করেন অদিতি। যদিও গান শোনাতে পারছেন না বলে তাঁর মনে দুঃখ থাকবে বলে জানান অদিতি। শিগগিরই অসুস্থতা কাটিয়ে উঠে আবার তিনি ফের সবাইকে গান শোনাতে পারবেন বলেও আশা প্রকাশ করেন অদিতি।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement