Jawan Box Office Collection Day 7: সপ্তম দিনে কমল শাহরুখ খান অভিনীত অ্যাকশন ছবি 'জওয়ান'-এর গতি, এক সপ্তাহে ছবির মোট সংগ্রহ কত ?

মঙ্গলবার ২৪ কোটির পর বুধবার কিছুটা ধীর গতিতে এই ছবিটি ২১.৩০ কোটির ব্যবসা করেছে। তবে আশা করা হচ্ছে আগামী সপ্তাহে এই কালেকশন আরও বাড়বে।

Jawan (Photo Credits: Twitter)

মুক্তির প্রথম দিন থেকেই  শাহরুখ খান অভিনীত জওয়ান প্রেক্ষাগৃহে আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে শাহরুখ অনুগামী থেকে সাধারণ দর্শক সকলেই জওয়ানকে নিয়ে কথা বলছে। প্রথম দিন থেকেই  এর প্রভাব দেখা গেছে বক্স অফিসেও। অ্যাটলি পরিচালিত জওয়ান ভারতীয় বক্স অফিসে প্রথম দিনে ৬৫ কোটি, শুক্রবার ৪৬.২৩ কোটি, শনিবার ৬৮.৭২ কোটি, রবিবার ৭১.৬৩ কোটি, সোমবার ৩০.৫০ কোটি উপার্জনের পর মঙ্গলবার থেকেই বক্স অফিসের গতি কমিয়েছে। মঙ্গলবার  ২৪ কোটির পর বুধবার কিছুটা ধীর গতিতে  এই ছবিটি ২১.৩০ কোটির ব্যবসা করেছে। তবে আশা করা হচ্ছে আগামী সপ্তাহে এই কালেকশন আরও বাড়বে। এখনও অবধি  ছবিটির হিন্দি সংস্করণ ভারতে এখনও পর্যন্ত ৩২৭.৮৮ কোটি টাকার ব্যবসা করেছে।এই অ্যাকশন ড্রামা ছবিতে শাহরুখ খান ছাড়াও নয়নথারা এবং বিজয় সেতুপতির মতো অভিনেতারা মুখ্য ভূমিকায় রয়েছেন। দেখা যাক সামনের সপ্তাহে এই গতি ধরে রাখতে পারে কিনা-

 

View this post on Instagram

 

A post shared by Taran Adarsh (@taranadarsh)

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement