AR Rahman's Separation: স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণায় হ্যাশট্যাগ, জোরদার সমালোচনার মুখে এ আর রহমান, দেখুন

AR Rahman (Photo Credit: Instagram)

দীর্ঘ ২৯ বছরের সংসার জীবনে ইতি টেনেছেন এ আর রহমান (AR Rahman)। স্ত্রী সায়রা বানুর সঙ্গে ২৯ বছরের সংসার জীবনের অবসান ঘটাতে চলেছেন বলে ১৯ নভেম্বর ঘোষণা করেন জগৎ-খ্যাত মিউজ়িক কম্পোজ়ার। এ আর রহমান স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করতেই তাঁর পোস্টে একটি হ্যাশট্যাগ লক্ষ্য করা হয়। যে হ্যাশট্যাগে রহমান লেখেন, '#arrsairaabreakup' । এ আর রহমানের এক্স হ্যান্ডেলের ওই পোস্টে হ্যাশট্যাগ দেখে কটাক্ষ করেন বহু মানুষ। ফলে বিচ্ছেদ ঘোষণার পরপরই সমালোচনার মুখে পড়েন রহমান। জীবনের এমন কঠিন পরিস্থিতিতে কে হ্যাশট্যাগ তৈরি করেন বলে প্রশ্ন তোলেন অনেকে। কেউ কেউ আবার বলতে শুরু করেন, বিচ্ছেদের জন্য হ্যাশট্যাগ তৈরি করে চাইছেন যে আপনার অনুরাগীরা এগুলো ছড়িয়ে দিক!

আরও পড়ুন: After A. R. Rahman, Mohini Dey Announces Separation: রহমানের পর তাঁর বংশীবাদক কলকাতার মোহিনী দে-র বিচ্ছেদ ঘোষণা

বিচ্ছেদের পোস্টে হ্যাশট্যাগ তৈরি করে কটাক্ষের মুখে এ আর রহমান...

 

কে বিচ্ছেদের পোস্টে হ্যাশট্যাগ তৈরি করে বলে প্রশ্ন তোলেন অনেকে...

 

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement