Hina Khan: বিয়ের পর স্বামী রকির সঙ্গে প্রথমবার ক্যামেরাবন্দি হিনা, হাতে জ্বলজ্বল করছে মেহেন্দি, দেখুন নবদম্পতিকে
এদিন অভিনেত্রীর পরনে ছিল গোলাপি রঙের হুডি এবং কালো প্যান্ট। স্বামী রকির হাত ধরে গাড়ি থেকে নামলেন হিনা। নতুন কনের হাতে এখনও মেহেন্দির দাগ।
ক্যানসারের সঙ্গে চলছে লড়াই। এরই মাঝে জীবনের সবচেয়ে বড় পদক্ষেপ সেরে ফেললেন অভিনেত্রী হিনা খান (Hina Khan)। দীর্ঘ দিনের প্রেমিক রকি জয়সওয়ালের (Rocky Jaiswal) সঙ্গে বিয়ে সেরেছেন অভিনেত্রী। দিন কয়েক আগেই এক হয়েছে চারহাত। অন্তরঙ্গ অনুষ্ঠানের মধ্যে দিয়েই রকি এবং হিনার শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। বিয়ের পর প্রথমবার ক্যামেরাবন্দি হলেন নবদম্পতি। বৃহস্পতিবার হিনা এবং রকিকে একসঙ্গে দেখা গিয়েছে। গাড়ি থেকে নবদম্পতিকে নামতে দেখেই ঝলসে উঠতে শুরু করে পাপারাৎজির ক্যামেরার ফ্ল্যাশ। এদিন অভিনেত্রীর পরনে ছিল গোলাপি রঙের হুডি এবং কালো প্যান্ট। স্বামী রকির হাত ধরে গাড়ি থেকে নামলেন হিনা। নতুন কনের হাতে এখনও মেহেন্দির দাগ। গত বছর জুন মাসে অভিনেত্রী তাঁর ক্যানসার আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন। স্টেজ থ্রি স্তন ক্যানসারে আক্রান্ত তিনি। দীর্ঘ এক বছর ধরে চলছে তাঁর ক্যানসারের চিকিৎসা।
বিয়ের পর প্রথমবার ক্যামেরাবন্দি হিনা এবং রকি
হিনার বিয়ের ছবি, দেখুন
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)