Elvish Yadav: মিউজিক ভিডিওতে বিরলপ্রজাতির সাপের ব্যবহার, এলভিশ ও রাহুলের বিরুদ্ধে এফআইআর নথিভুক্তের নির্দেশ

Elvish Yadav: মিউজিক ভিডিওতে বিরলপ্রজাতির সাপের ব্যবহার, এলভিশ ও রাহুলের বিরুদ্ধে এফআইআর নথিভুক্তের নির্দেশ
Fazilpuria, Elvish Yadav (Photo Credit: Instagram)

দিল্লি-এনসিআর-এ পার্টিতে বিনোদনের জন্য সাপের বিষ সরবরাহ করার জন্য বিগ বস ওটিটি বিজয়ী এলভিশ যাদব এবং মিউজিক ভিডিওতে সাপ ব্যবহার করার জন্য ফাজিলপুরিয়ার বলিউড গায়ক রাহুল যাদবকে আপাতত ছাড়া হলেও  ঝামেলা শেষ হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। যদিও এলভিস যাদবকে নয়ডা এবং গুরুগ্রাম আদালত দুটি পুরানো মামলায় জামিন দিয়েছে তবে অস্বস্তি আরো বাড়তে চলেছে বিগ বস তারকার। দুই তারকার বিরুদ্ধে আসা একটি পিটিশন নিয়ে গুরুগ্রামের এসিজেএম মনোজ রানার আদালত এলভিস এবং রাহুল ফাজিলপুরিয়ার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দেয়। পিপল ফর অ্যানিম্যালস নামক একটি এনজিওর তরফে সৌরভ গুপ্ত পিটিশনটি দায়ের করেছিলেন, যেখানে গানের শুটিংয়ের সময় বিরল প্রজাতির সাপগুলি অবৈধভাবে ব্যবহার করা হয়েছিল। আদালতের নির্দেশ পাওয়া মাত্রই বাদশাপুর থানায় এই এফআইআর নথিভুক্ত করা হবে।

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 29, 2024 10:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).