Dance Dance Junior Season 3: বড় পর্দার পর এবার ছোটপর্দাতে দেবের সঙ্গে আত্মপ্রকাশ রুক্মিণীর

Photo Credit_Twitter

ছোট পর্দায় আবার শুরু হতে চলেছে বাংলার সবচেয়ে বড় নাচের রিয়্যালিটি শো ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি (Dance Dance Junior Season 3)। আগের সিজনের মতোই এই সিজনেও থাকছে নানা চমক, তারমধ্যে অন্যতম চমক বিচারকের আসনে থাকবে দেব ও রুক্মিনী। ডান্স ডান্স জুনিয়রের সিজন ২ তে মহাগুরু মিঠুন চক্রবর্তীর সাথে বিচারকের আসনে এর আগে দেবকে দেখা গেছে, কিন্তু এই প্রথম কোনও রিয়ালিটি শোতে বিচারক হিসাবে থাকবেন রুক্মিণী মৈত্র। দেব রুক্মিণী ছাড়াও এই শোয়ের বিচারক হিসাবে দেখা যাবে মনামী ঘোষকে।আগের সিজনেও মনামী ছিলেন বিচারকের আসনে।

তিন বিচারক ছাড়াও এই শোতে মেন্টর হিসাবে থাকছেন অভিষেক, দীপান্বিতা ও তৃণা সাহা।তবে  এই প্রোমো শেয়ার করে দেব জানান যে, ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রিয়ের জন্য সবাইকে তৈরি থাকুন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement