Salman Khan and Jeet: ঈদে মুখোমুখি সলমন-জিৎ, ভাইজানের সঙ্গে ছবির প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কী বললেন 'চেঙ্গিজ'
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে 'চেঙ্গিজ' প্রথম বাংলা ছবি হতে চলেছে যা একই সঙ্গে মুক্তি পাবে বাংলা এবং হিন্দি দুটি ভাষায়। প্রেক্ষাগৃহে সলমনের মুখোমুখি হওয়া নিয়ে কী বললেন জিৎ?
মুম্বই, ৪ এপ্রিলঃ আসছে ঈদে (Eid 2023) প্রেক্ষাগৃহে মুখোমুখি হবেন বলিউড ভাইজান সলমন খান (Salman Khan) এবং টলিউডের বস জিৎ (Jeet)। ঈদ উপলক্ষ্যে বড় পর্দায় মুক্তি পাবে দুই তারকার দুই জবরদস্ত ছবি। সলমনের ‘কিসি কা ভাই কিসি কা জান’ (Kisi Ka Bhai Kisi ka jaan)। অন্যদিকে জিতের ‘চেঙ্গিজ’ (Chengiz)। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে 'চেঙ্গিজ' প্রথম বাংলা ছবি হতে চলেছে যা একই সঙ্গে মুক্তি পাবে বাংলা এবং হিন্দি দুটি ভাষায়। প্রেক্ষাগৃহে সলমনের মুখোমুখি হওয়া নিয়ে কী বললেন জিৎ? সাংবাদিক সাক্ষাৎকারে জিৎ বলেন, 'সলমন ভাইকে আমরা সবাই ভালোবাসি। ওনার সঙ্গে টক্করের কোন প্রশ্নই উঠছে না। তাঁর একটা আলাদা মাত্রায় সুপার স্টারডম রয়েছে। তাই শুধু শুধু তাঁর সঙ্গে ছবির প্রতিদ্বন্দ্বিতা কথা ভাবা অপ্রাসঙ্গিক'।
মুখোমুখি সলমন-জিৎ...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Impact of Garlic Consumption: রাতে খান এক কোয়া রসুন। পাবেন বিভিন্ন জটিল রোগ মুক্তি
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
Lightning and Thunderstorms: গত ২৪ ঘণ্টায় দেশে বজ্রপাতে কমপক্ষে ২৫ জনের মৃত্যু, দিল্লির ঝড় উপড়ে পড়ল মোবাইল টাওয়ার
India vs India A Intra Squad Match Scorecard: ভারত বনাম ভারত এ ইন্ট্রাস্কোয়াড ম্যাচে সেঞ্চুরি সরফরাজ খানের, উইকেটহীন বুমরাহ
Advertisement
Advertisement