Katrina Kaif Birthday: 'তোমার সঙ্গে স্মৃতি তৈরি করা...' জন্মদিনে ক্যাটরিনাকে ভালোবাসায় মোড়ালেন ভিকি
২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানে গিয়ে ডেসটিনেশন বিবাহ সেরেছিলেন ক্যাট এবং ভিকি। বলিউড জুটির বিবাহ উপলক্ষ্যে রণথম্ভোরের সিক্স সেন্স ফোর্ট বারোয়ারা দুর্গটি সেজে উঠেছিল রানির বেশে।
স্ত্রী ক্যাটরিনা কাইফের (Katrina Kaif Birthday) জন্মদিনে স্বামী ভিকি কৌশলের (Vicky Kaushal) আদুরে শুভেচ্ছা। লিখলেন, 'তোমার সঙ্গে নতুন নতুন স্মৃতি তৈরি করা আমার জীবনের সবচেয়ে প্রিয় অংশ। শুভ জন্মদিন আমার ভালোবাসা'। আম্বানি পুত্র অনন্তের বিয়ের অনুষ্ঠান কাটিয়ে ফের দেশ ছেড়েছেন নায়িকা। এদিকে সোমবার রাতে বিমানবন্দরে দেখা গিয়েছে ভিকিকেও। প্রতি বছরের মত এই বারেও ক্যাটরিনার জন্মদিন একসঙ্গে কাটাতে 'ব্যাড নিউজ' (Bad Newz) অভিনেতা উড়ে গিয়েছেন বলেই মনে করছে নেটমহল। বিয়ের পর থেকে জন্মদিন একসঙ্গে দেশের বাইরেই কাটান দম্পতি। ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানে গিয়ে ডেসটিনেশন বিবাহ সেরেছিলেন ক্যাট এবং ভিকি। বলিউড জুটির বিবাহ উপলক্ষ্যে রণথম্ভোরের সিক্স সেন্স ফোর্ট বারোয়ারা (Six Senses Fort Barwara) দুর্গটি সেজে উঠেছিল রানির বেশে।
দেখুন ভিকির পোস্ট...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 16, 2024 01:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

