Jawan: নয়নতারাকে নিয়ে মুখ খুললেন শাহরুখ খান, যা যা বললেন 

মুম্বই, ৪ ফেব্রুয়ারিঃ পাঠান (Pathaan) এর গগনভেদী সাফল্য উপভোগ করে শাহরুখ খান (Shah Rukh Khan) ফিরেছেন পরবর্তী ছবি জাওয়ান (Jawan) এর শুটিং সেটে। প্রথমবার কোন দক্ষিণী অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধছেন বলিউড বাদশা। আর বাদশার হাত ধরেই বলিউডে অভিষেক করছেন দক্ষিণের খ্যাতনামা অভিনেত্রী নয়নতারা (Nayantaara)। সম্প্রতি টুইটারে #AskSRK প্রশ্নউত্তর পর্বে এক ভক্ত শাহরুখকে জিজ্ঞাসা করেন, নয়নতারার সঙ্গে কাজ করে আপনার অভিজ্ঞতা কেমন? ভক্তের প্রশ্নের উত্তর দিয়ে কিং খান পাল্টা টুইট করে লেখেন, ‘তিনি ভীষণই ভালো মানুষ। সকল ভাষায় কথা বলতে তিনি সাবলীল। অসাধারণ অভিজ্ঞতা। আশা রাখছি তোমাদেরও তাঁকে ছবিতে ভালো লাগবে’।

আরও পড়ুনঃ  বিয়ের তোরজোড় তুঙ্গে, সপরিবারে রাজস্থানের পথে কিয়ারা আডবানি

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement