Shah Rukh Khan: হাসপাতালে ভর্তি শাহরুখ খান, আহমেদাবাদে পৌঁছে সোজা স্বামীর কাছে স্ত্রী গৌরী, দেখুন ভিডিয়ো

Shah Rukh Khan: হাসপাতালে ভর্তি শাহরুখ খান, আহমেদাবাদে পৌঁছে সোজা স্বামীর কাছে স্ত্রী গৌরী, দেখুন ভিডিয়ো
Shah Rukh Khan, Gauri Khan (Photo Credit: Twitter/IANS)

শাহরুখকে (Shah Rukh Khan) দেখতে বুধবার বিকেলে আহমেদাবাদে পৌঁছে যান গৌরী খান (Gauri Khan)। বুধবার বিকেলে আহমেদাবাদের কে ডি হাসপাতালে প্রবেশ করতে দেখা যায় শাহরুখ-পত্নীকে। কে ডি হাসপাতালের প্রবেশদ্বারে গাড়ি থেকে নেমে সোজা ভিতরে ঢুকে যেতে দেখা যায় গৌরীকে। বুধবার আইপিএলের ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাজির হন শাহরুখ খান। কেকেআর আইপিএল জেতার পর শাহরুখ দলের সঙ্গে ছিলেন। প্রচণ্ড গরমে এরপর অসুস্থবোধ করায় আহমেদাবাদের কে ডি হাসপাতালে কিং খানকে ভর্তি করানো হয় বলে জানা যায়। বুধবার রাতে শাহরুখকে হাসপাতালে ভর্তি করানোর খবর প্রকাশ্যে আসতেই, তাঁর অসংখ্য অনুরাগীর কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করে।

আরও পড়ুন: Shah Rukh Khan: আহমেদাবাদের হাসপাতালে ভর্তি শাহরুখ খান, বন্ধুকে দেখে বেরিয়ে এলেন জুহি চাওলা,জয় মেহতা; ভিডিয়োতে দেখুন

হাসপাতালে গৌরী খান...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 22, 2024 08:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).