Shah Rukh Khan on Alia Bhatt: ‘আম্মা ভাট’! আলিয়াকে এ কী বলে সম্বোধন করলেন শাহরুখ খান

অভিনেতা তাঁর ভক্তদের জন্যে একটি প্রশ্ন উত্তর সেশনের আয়োজন করেছিলেন। যেখানে অভিনেতা তাঁর ভক্তদের করা সকল প্রশ্নের উত্তর দেবেন টুইটারের মাধ্যমে।

মুম্বই, ৪ জানুয়ারিঃ টুইটারে ১৩ বছর সম্পন্ন করলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আর সেই উপলক্ষ্যে ৪ জানুয়ারি বুধবার অভিনেতা তাঁর ভক্তদের জন্যে একটি প্রশ্ন উত্তর সেশনের আয়োজন করেছিলেন। যেখানে অভিনেতা তাঁর ভক্তদের করা সকল প্রশ্নের উত্তর দেবেন টুইটারের মাধ্যমে। #AskSRK নামে এই প্রশ্ন উত্তর সেশন চলাকালীনই শাহরুখ তাঁর সহ অভিনেত্রী আলিয়া ভাটকে ‘আম্মা ভাট কাপুর’ বলে সম্বোধন করেন। যা দেখে রীতিমত হাসির রোল উঠেছে নেটপাড়ায়। উল্লেখ্য, গত নভেম্বরেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া (Alia Bhatt)।

দেখুন শাহরুখ-আলিয়ার খুনসুটিঃ 

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement