Shah Rukh Khan Birthday: শাহরুখের জন্মদিনের পার্টিতে ডিজে হয়েছেন রণবীর, খোশমেজাজে দীপিকা, দেখুন অন্দরের ভিডিয়ো
শাহরুখের জন্মদিনের অনুষ্ঠানে ডিজে'র ভূমিকায় দেখা গিয়েছে রণবীর সিংকে। পাশে দাঁড়িয়ে মিকা সিং। ডিজে রণবীর বাজিয়ে চলেছেন শাহরুখেরই একের পর এক গান। ভিডিয়োতে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোনেরও।
২ নভেম্বর বলিউডের বাদশা শাহরুখ খানের ৫৮'তম জন্মদিন (Shah Rukh Khan Birthday) উপলক্ষ্যে মুম্বই শহরে বিশাল অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। বলিউড কিং খানের জন্মদিনের পার্টিতে হাজির ছিল প্রায় গোটা বলিউড। তবে পুরো অনুষ্ঠানটাই হয়েছে মিডিয়ায় একেবারে আড়ালে। শাহরুখের (Shah Rukh Khan) বার্থ ডে পার্টির অন্দরের কিছু ছবি ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তেমনই এক ভিডিয়োতে অভিনেতার জন্মদিনের অনুষ্ঠানে ডিজে'র ভূমিকায় দেখা গিয়েছে রণবীর সিংকে (Ranveer Singh)। পাশে দাঁড়িয়ে মিকা সিং। ডিজে রণবীর বাজিয়ে চলেছেন শাহরুখেরই একের পর এক গান। ভিডিয়োতে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোনেরও (Deepika Padukone)।
আরও পড়ুনঃ জন্মদিনে শাহরুখ দর্শনে এসে বিপাকে ভক্তরা, মন্নতের বাইরে ভিড়ের মাঝে খোয়া গেল ৩০টি মোবাইল
দেখুন শাহরুখের জন্মদিনের অন্দরের ভিডিয়ো...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 04, 2023 05:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

