Ranveer-Deepika New House: রণবীর-দীপিকার নতুন রাজকীয় অট্টালিকা, প্রতিবেশী স্বয়ং কিং খান

রণবীর-দীপিকার নতুন এই আবাসনের মূল্য ১১৯ কোটি টাকা। যা দেশের সবচেয়ে দামি আবাসনের মধ্যে একটি।

Ranveer Singh and Deepika Padukone (Photo Credits: Instagram)

মুম্বই, ১১ জুনঃ বান্দ্রা মুম্বইয়ে (Mumbai) তৈরি হচ্ছে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের (Ranveer Singh and Deepika Padukone ) বিলাসবহুল অট্টালিকা। তারকা দম্পতির এই কোয়াড্রুপ্লেক্স আবাসনটি দেশের সবচেয়ে দামি আবাসনের মধ্যে একটি। ১১,২৬৬ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এই রাজকীয় অট্টালিকা। আকাশছোঁয়া বহুতলের ১৬ তলা থেকে ১৯ তলা পর্যন্ত জায়গা জুড়ে তৈরি হচ্ছে রণবীর-দীপিকার নতুন বাসস্থান। সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই আবাসনের মূল্য ১১৯ কোটি টাকা। তবে জানেন কী রণবীর এবং দীপিকার নতুন প্রতিবেশী কে হতে চলেছে? তারকা দম্পতির নতুন ঠিকানার প্রতিবেশী হতে চলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। হ্যাঁ ঠিকই দেখছেন, বাদশার মন্নতের (Mannat) পাশেই তৈরি হচ্ছে সুবিশাল এই অট্টালিকা।

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement