Kis Kisko Pyaar Karoon 2: ফের প্রেমের ফাঁদে কপিল, দশ বছর পর ইদে সামনে এল কিস কিসকো পেয়ার কারু ২-প্রথম ঝলক
২০১৫ সালে মুক্তি পেয়েছিল 'কিস কিসকো পেয়ার কারু'। দর্শকমহলে ভাল-মন্দ মিশিয়ে প্রতিক্রিয়া পেয়েছিল ছবিটি। ১০ বছর পর ছবির সিকুয়্যাল মুক্তি পেতে চলেছে।
কৌতুকশিল্পী কপিল শর্মার (Kapil Sharma) আসন্ন ছবি 'কিস কিসকো পেয়ার কারু ২'-এর (Kis Kisko Pyaar Karoon 2) প্রথম ঝলক সামনে এলো। সোমবার ইদ (Eid 2025) উপলক্ষ্যে ছবির ঝলক শেয়ার করেছেন অভিনেতা। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল 'কিস কিসকো পেয়ার কারু'। দর্শকমহলে ভাল-মন্দ মিশিয়ে প্রতিক্রিয়া পেয়েছিল ছবিটি। ১০ বছর পর ছবির সিকুয়্যাল মুক্তি পেতে চলেছে। অভিনেতা তথা কৌতুকশিল্পীর শেয়ার করা পোস্টারে দেখা যাচ্ছে, বরের বেশে সজ্জিত হয়ে দাঁড়িয়ে রয়েছেন কপিল। তাঁর চোখে মুখে বিস্মিত। ঠিক পাশে কনে বেশে দাঁড়িয়ে এক তরুণী। কিন্তু তাঁর মুখ ঘোমটার আড়ালে। ছবির পোস্টারের সঙ্গে শোনা যাচ্ছে, সানাইয়ের ধ্বনি। কিস কিসকো পেয়ার কারু ২ পরিচালনা করেছেন অনুকল্প গোস্বামী। কপিল ছাড়াও ছবিতে অভিনয় করেছেন 'ফুকরে' খ্যাত অভিনেতা মনজোত সিং। তবে ছবির নারী চরিত্রদের নাম এখনও জানা যায়নি।
কিস কিসকো পেয়ার কারু ২-র প্রথম ঝলকঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Ahmedabad Plane Crash: এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার ভেঙে পড়তেই স্বজনহারাদের কান্নায় ভরে গেল আকাশ, শোক প্রকাশ শাহরুখ, আমিরদের
SA vs AUS, WTC 2025 Final Day 2 Live Streaming: দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, WTC 2025 Final, দ্বিতীয় দিন; কোথায় অনলাইনে দেখবেন ভারত এবং বাংলাদেশে?
Rohit Sharma, Cheteshwar Pujara: ওয়েস্ট ইন্ডিজে রাতে বিপদ পড়েন পুজারা, ভয়াবহ ঘটনা শেয়ার রোহিত-চেতেশ্বরের
Shubman Gill Press Conference: ইংল্যান্ড সিরিজের আগে রোহিত শর্মা, বিরাট কোহলির অবসর নিয়ে কি বললেন শুভমন গিল?
Advertisement
Advertisement
Advertisement