Lok Sabha Elections 2024: ভোট দিয়ে লোকতন্ত্রের অংশ হন, প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে ভোটকেন্দ্র থেকে বেরিয়ে অনুরোধ আমিরের
প্রাক্তন স্ত্রী কিরণ রাওকে নিয়ে ভোট দিতে এলেন আমির খান। সকলকে ভোট দিতে আসার অনুরোধও করলেন অভিনেতা।
সোমবার ২০ মে দেশজুড়ে চলছে পঞ্চম দফার ভোট পর্ব। মহারাষ্ট্রের ১৩ আসন মিলিয়ে মোট ৪৯টি আসনে চলছে ভোট গ্রহণ। সকাল থেকেই মহারাষ্ট্রের বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট দিতে আসতে দেখা যাচ্ছে বলি তারকাদের। ধর্মেন্দ্র, গোবিন্দা, অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত থেকে হৃত্বিক, জাহ্নবী, বরুণ, রণবীর-দীপিকা, সইফ-করিনা। প্রাক্তন স্ত্রী কিরণ রাওকে (Kiran Rao) নিয়ে ভোট দিতে এলেন আমির খান (Aamir Khan)। সকলকে ভোট দিতে আসার অনুরোধ করে অভিনেতা বললেন, 'কেউ নিজের ভোট নষ্ট করবেন না। দয়া করে প্রত্যেকে ভোট দিতে আসুন, লোকতন্ত্রের অংশ হন। ভোট দেওয়া আমাদের দায়িত্ব'।
আরও পড়ুনঃ ‘বিভ্রান্তিকর’ এবং ‘অগোছালো’, ভোট দেওয়ার অভিজ্ঞতা একেবারেই ভালো না, ক্ষোভ গওহর খানের
ভোট দিলেন আমির-কিরণ...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
By Elections 2025: বৃহস্পতিবার বাংলার কালীগঞ্জ সহ দেশের যে পাঁচ আসনে উপনির্বাচন, জানুন জিততে পারে কারা
Ajker Rashifal, 16 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
India vs India A Intra Squad Match Scorecard: ভারত বনাম ভারত এ ইন্ট্রাস্কোয়াড ম্যাচে সেঞ্চুরি সরফরাজ খানের, উইকেটহীন বুমরাহ
Advertisement
Advertisement
Advertisement