Republic Day 2024: মুম্বইয়ের সমুদ্রমুখী ব্যালকনিতে উড়ছে তেরঙ্গা, প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ক্যাট-ভিকির

জুটির মুম্বইয়ের সমুদ্রমুখী আবাসনের ব্যালকনিতে উড়তে দেখা গেল জাতীয় পতাকা। সামনে দাঁড়িয়ে তারকা দম্পতি। সেই ছবি শেয়ার করে অনুরাগীদের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা।

Republic Day 2024: মুম্বইয়ের সমুদ্রমুখী ব্যালকনিতে উড়ছে তেরঙ্গা, প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ক্যাট-ভিকির
Katrina Kaif and Vicky Kaushal Celebrate Republic Day 2024 (Photo Credits: Instagram)

আজ ২৬ জানুয়ারি। এই দিন দেশজুড়ে পালিত হয় প্রজাতন্ত্র দিবস (Republic Day 2024)। ১৯৫০ সালের আজকের দিনেই স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়। সেই থেকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ভারতের পথ চলা শুরু। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তেরঙ্গা তুলে উদযাপন করলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং ভিকি কৌশল (Vicky Kaushal)। জুটির মুম্বইয়ের (Mumbai) সমুদ্রমুখী আবাসনের ব্যালকনিতে উড়তে দেখা গেল জাতীয় পতাকা (National Flag)। সামনে দাঁড়িয়ে তারকা দম্পতি। সাদা সালোয়ারে গিয়েছে ক্যাটরিনাকে। আর নেভি ব্লু শার্ট এবং ব্লু জিন্সে রয়েছেন ভিকি। সেই ছবি শেয়ার করে অনুরাগীদের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা।

আরও পড়ুনঃ ‘লাগান’ থেকে ‘ফাইটার’, প্রজাতন্ত্র দিবসের ছুটিতে বলিউডের এই ছবিগুলো হয়ে উঠবে আপনার সেরা মনোরঞ্জন

দেখুন...

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 26, 2024 06:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).