Kangana on Ranbir-Alia: রণবীর-আলিয়ার সম্পর্কে ফাটল! বিস্ফোরক কঙ্গনা রানাউত

রণবীর-আলিয়ার জুটিকে 'নকল জুটি' বলে মন্তব্য কঙ্গনার।

Kangana Ranaut and Ranbir-Alia (Photo Credits: Instagram)

বলি অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut) ফের বিস্ফোরক মন্তব্যের জেরে সংবাদমাধ্যমের শিরোনামে। নাম না করেই রণবীর এবং আলিয়ার বিয়ে নিয়ে বিস্ফোরক  মন্তব্য করলেন কুইন অভিনেত্রী। দম্পতিকে 'নকল জুটি' বলে দাবি করলেন তিনি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে স্টোরি শেয়ার করে নায়িকা বললেন, টাকা, ছবি এবং প্রচারের লোভে এই বিয়ে করেছেন অভিনেতা। বাড়িতে দম্পতি একসঙ্গে থাকেন না। দুজন থাকেন দুটো আলাদা তলায়। সদ্য পরিবারের বিদেশ ভ্রমনেও স্ত্রী এবং মেয়েকে নিয়ে যাননি অভিনেতা। উল্লেখ্য, দিন কয়েক আগেই মা নীতু কাপুরের জন্মদিন উপলক্ষ্যে লন্ডন পাড়ি দিয়েছিলেন রণবীর কাপুর। সেই সময়ে আলিয়া এবং মেয়ে রাহা মুম্বইয়ে ছিলেন।

আরও পড়ুনঃ বিয়ের পর স্বর্ণেন্দুর সঙ্গে মধুচন্দ্রিমায় শ্রুতি, দেখুন

দেখুন কঙ্গনার পোস্ট... 

Kangana Ranaut Post On Ranbir-Alia Marriage (Credits: Instagram)
Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement