Hrithik Roshan: বেশি করে চিজ খাও, শার্ট খোলা হৃত্বিককে দেখে মন্তব্য প্রেমিকা সাবা আজাদের

তবে বেড়াতে যাওয়ার আগে এবং পড়ে চেহারায় রয়েছে বেশ ফারাক। ঘুরতে গিয়ে ডায়েট ভুলে ওজন বেড়েছে অভিনেতার।

শুক্রবারই ভ্রমণ সেরে মুম্বই ফিরেছেন হৃত্বিক রোশন (Hrithik Roshan) এবং প্রেমিকা সাবা আজাদ (Saba Azad)। ভ্রমণ শেষে অনুরাগীদের সঙ্গে দুটি ছবি ভাগ করে নিয়েছেন ক্রিশ অভিনেতা। একটি ভ্রমণে যাওয়ার আগে আর একটি ভ্রমণে গিয়ে সুইমিং পুলে তোলা। দুটি ছবিতেই শার্টলেস হৃত্বিক। তবে বেড়াতে যাওয়ার আগে এবং পড়ে চেহারায় রয়েছে বেশ ফারাক। ঘুরতে গিয়ে ডায়েট ভুলে ওজন বেড়েছে অভিনেতার। ছবি দুটি শেয়ার করে তিনি লিখেছেন, 'বেড়ানো শেষ। আগের এবং পরের ছবি। দেখা হচ্ছে জিমে'। অভিনেতার ছবির নিচে কমেন্ট করেছেন প্রেমিকা সাবা। লিখেছেন, 'আরও চিজ খাও প্লিজ'।

 

View this post on Instagram

 

A post shared by Hrithik Roshan (@hrithikroshan)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement