Sikandar Song Bam Bam Bhole: এবার হোলি হোক আরও জমজমাট, প্রকাশ পেল সলমন-রশ্মিকার সিকন্দরের গান 'বাম বাম ভোলে'
হোলির আগে প্রকাশ পেল ছবির নতুন গান 'বাম বাম ভোলে'। আবিরে রাঙা গানে ধরা পড়েছে সলমন-রশ্মিকার জবরদস্ত রসায়ন।
ভক্তদের জন্যে ইদের উপহার প্রস্তুত করে রেখেছেন বলিউড ভাইজান সলমন খান (Salman Khan)। প্রতি বছরের মতো চলতি বছরের ইদেও আসছে সলমনের ছবি। ২৮ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলছে সলমন খান এবং রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna) অভিনীত 'সিকন্দর' (Sikandar)। তবে ছবি মুক্তির আগে প্রকাশ পেল সিকন্দরের আরও একটি গান। দিন কয়েক আগে সামনে এসেছে এআর মুরুগাদোস পরিচালিত ছবির প্রথম গান 'জোহরা জাবীন' (Zohra Jabeen)। এবার হোলির (Holi 2025) আগে প্রকাশ পেল ছবির নতুন গান 'বাম বাম ভোলে' (Bam Bam Bhole)। আবিরে রাঙা গানে ধরা পড়েছে সলমন-রশ্মিকার জবরদস্ত রসায়ন। বাম বাম ভোলে গানের সঙ্গে এইবারের হোলি হয়ে উঠুক আরও জমজমাট।
আরও পড়ুনঃ রশ্মিকার চোখে ডুবলেন সলমন, সিকন্দরের গান 'জোহরা জাবীন'তে দক্ষিণী সুন্দরির সঙ্গে কোমর দোলালেন ভাইজান
প্রকাশ পেল সিকন্দরের নতুন গান 'বাম বাম ভোলে'...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 11, 2025 05:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

