FIR Against Richa Chadha: সেনাকে অপমানের অভিযোগে দায়ের FIR, গ্রেফতারের দাবি রিচা চাড্ডাকে

FIR Against Richa Chadha: সেনাকে অপমানের অভিযোগে দায়ের FIR, গ্রেফতারের দাবি রিচা চাড্ডাকে
Richa Chadha (Photo Credit: Richa Chadha Facebook)

এবার আইনি জটিলতায় জড়ালেন রিচা চাড্ডা (Richa Chadha)। 'গালওয়ান সেইস হাই' বলে রিচা ভারতীয় সেনাকে (Indian Army) অপমান করেছেন। এমন অভিযোগে যখন রিচার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেন নেটিজটেনদের একাংশ, সেই সময় অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের করা হল অভিযোগ। সুপ্রিম কোর্টের (Supreme Court) আইনজীবী বীনিত জিন্দাল দিল্লি পুলিশের কাছে রিচা চাড্ডার বিরুদ্ধে দায়ের করেন অভিযোগ। ভারতীয় সেনাকে অপমানের অভিযোগে শিগগিরই বলিউড অভিনেত্রী রিচা চাড্ডাকে গ্রেফতার করা হোক বলেও নিজের এফআইআর কপিতে দাবি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বীনিত জিন্দাল।

আরও পড়ুন: Richa Chadha Apologises For Galwan Tweet: ভারতীয় সেনাকে অপমানের অভিযোগ, ক্ষমা চাইলেন রিচা চাড্ডা

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 24, 2022 02:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).