Gangubai Kathiawadi Release Date: পিছিয়ে গেল আলিয়া ভাট অভিনীত ‘ গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ র মুক্তির তারিখ, কবে জানেন?

২০২২-এর ৬ জানুয়ারির পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে আলিয়া ভাট অভিনীত পরিচালক সঞ্জয় লীলা বনশালির ছবি “গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি”।

Gangubai Kathiawadi And RRR( Photo Credits: Social Media)

২০২২-এর ৬ জানুয়ারির পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে আলিয়া ভাট অভিনীত পরিচালক ঞ্জয় লীলা বনশালির ছবি “গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি”। আগামী ২০২২ সাল আলিয়া ভাটের জন্য  খুবই গুরুত্বপূর্ণ। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পর পর দুটি বিগ বাজেটের ছবি রিলিজ করছে। দুই ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আলিয়াভাট। এক নম্বরে সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় “গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি”, অন্যটি এস এস রাজামৌলি-র “RRR” l আগে ঠিক ছিল, “গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি” মুক্তি পাবে আগামী ৬ জানুয়ারি ও ৭ জানুয়ারি “RRR”। দুটি ছবিই আলিয়ার অভিনয় জীবনের তুরুপের তাস। পর পর মুক্তি পেলে দুই ছবির বাণিজ্যিক প্রসারে বিঘ্ন ঘটতে পারে। তাই রীতিমতো আলাপ আলোচনার পরে মুক্তির সময়সীমা বদলানো হল। এরপর সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় “গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি”- র মুক্তির তারিখ পিছিয়ে হল ১৮ ফেব্রুযারি ২০২২।

দেখুন টুইট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement