Adipurush: দেশ জুড়ে আদিপুরুষের প্রদর্শন নিষিদ্ধর দাবিতে জম্মুতে বিক্ষোভ, পুড়ল কুশপুতুল

Adipurush (Photo Credit: Instagram)

আদিপুরুষ নিয়ে বিতর্ক থামছেই না। এবার আদিপুরুষকে নিষিদ্ধ করতে হবে, এমন দাবিতে কুশপুতুল পুড়ল জম্মুতে। আদিপুরুষ মুক্তির পর জম্মুতে বিক্ষোভ শুরু হয়।  এমনকী গোটা দেশে প্রভাস, কৃতি এবং সইফ আলি খানের এই সিনেমার প্রদর্শন নিষিদ্ধ করতে হবে বলে দাবি করা হয় জোর কদমে।  যা নিয়ে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে জম্মু। প্রসঙ্গত জম্মুর আগে মহারাষ্ট্রের নালাসোপারায় একদল হিন্দুত্ববাদী প্রবেশ করেন সিনেমা হলে।  ওই সিনেমা হলে আদিপুরুষের প্রদর্শন বন্ধ করতে হবে বলে কর্মীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন হিন্দদুত্ববাদী সংগঠনের কর্মীরা। এবার সেই একই ছবি দেখা গেল জম্মুতে।

আরও পড়ুন: Adipurush Controversy: দেখানো যাবে না 'আদিপুরুষ', মহারাষ্ট্রের সিনেমা হলে বিবাদ হিন্দুত্ববাদী সংগঠনের, দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement