Teri Baaton Mein Aisa Uljha Jiya: মাত্র ৯৯ টাকাতেই দেখতে পাবেন শাহিদ-কৃতির নতুন ছবি! কবে, কিভাবে? জানুন বিস্তারিত

Teri Baaton Mein Aisa Uljha Jiya: মাত্র ৯৯ টাকাতেই দেখতে পাবেন শাহিদ-কৃতির নতুন ছবি! কবে, কিভাবে? জানুন বিস্তারিত

বক্সঅফিসে বেশ ভালোই চলছে শাহিদ কাপুর (Shahid Kapoor) এবং কৃতি শ্যানন (Kriti Sanon) অভিনীত তেরি বাতো ম্যায় আইসা উলঝা জিয়া (Teri Baaton Mein Aisa Uljha Jiya)। ওয়ার্ল্ডওয়াইড বিগত ১৩ দিনে ১১৭ কোটি ৯৬ লক্ষ টাকার কালেকশন করে ফেলেছে এই ছবিটি। আর সেই কারণেই এবার ছবির জনপ্রিয়তা আরও বাড়াতে নির্মাতারা ৯৯ টাকার বিশেষ অফার নিয়ে এল।

আগামীকাল অর্থাৎ শুক্রবার সিনেমা লাভার্স ডে (Cinema Lovers Day) উপলক্ষে এই সিনেমাটি বিভিন্ন হলে আপনারা দেখতে পারবেন মাত্র ৯৯ টাকায়। অফলাইন এবং অনলাইন দুইভাবেই আপনারা এই মূল্যে টিকিট কেটে দেখতে পারেন। আর এই ঘোষণার পর থেকেই অনলাই মুভি টিকিট অ্যাপ বুক মাই শো এবং পেটিএমে বিভিন্ন মাল্টিপ্লেক্সে এবং সিঙ্গেল স্ক্রিনে হলগুলির শো হাউসফুল হয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, এরকম অফার কোভিড পরবর্তী সময়ে ব্যাপকভাবে সাড়া ফেলেছিল। বিভিন্ন সিনেমা বিশেষ করে হিন্দি ছবির ক্ষেত্রে এই অফারগুলি এসে দর্শকদের হলমুখী করতে বিশেষভাবে সক্ষম হয়েছিল। তেরি বাতো ম্যায় আইসা উলঝা জিয়া বক্সঅফিসে ইতিমধ্যে হিটের তকমা পেয়ে গিয়েছে। তবে দীর্ঘ বেশ কয়েকসপ্তাহ চলার কারণে দর্শকরা সেভাবে এখন হলে ভিড় করছে না। তবে ৯৯ টাকার অফারটি প্রকাশ্যে আসার পর দর্শকরা আবারও এই সিনেমার জন্য হলমুখী হবেন বলে আশা করছেন নির্মাতারা।

(The above story first appeared on LatestLY on Feb 22, 2024 03:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).