'Border 2': আসছে 'বর্ডার ২', সানি দেওলের সঙ্গে থাকছেন বরুণ ধাওয়ান, দেখুন ভিডিয়ো

Sunny Deol, Varun Dhawan (Photo Credit: Instagram)

এবার আসছে 'বর্ডার টু' (Border 2)। শুক্রবার টিম বর্ডার টু-এর তরফে জানানো হয়, এবার সানি দেওলের (Sunny Deol) সঙ্গে এই ছবিতে থাকছেন বরুণ ধাওয়ান (Varun Dhawan)। ১৯৯৭ সালে সানি দেওল অভিনীত বর্ডার কার্যত প্রত্যেক ভারতবাসীর মনে দাগ কেটে যায়। এবার সেই দলে সানির সঙ্গে যোগ দিচ্ছেন বরুণ ধাওয়ান। সানি দেওল নিজের সোশ্যাল হ্যান্ডেলে বর্ডার টু-তে বরুণ ধাওয়ানের হাজিরার কথা জানান। প্রথমে জানা যায়, বর্ডার টু-তে এবার দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। তবে সে বিষয়ে কোনও স্পষ্ট খবর মেলেনি। এবার সানি দেওলের সঙ্গে বরুণ ধাওয়ান বর্ডার টু-তে স্ক্রিন শেয়ার করছেন বলে জানা যায়।

বর্ডার টু-এর এক ঝলক প্রকাশ্যে আসে। যার গান শুনে কার্যত নস্টালজিক হয়ে পড়েন দর্শক। দেখুন...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement