Viral Video: 'খালেজা' চলাকালীন জ্যান্ত সাপ হাতে প্রেক্ষাগৃহে প্রবেশ মহেশ বাবুর ভক্তের, যুবকের কাণ্ডে হট্টগোল, দেখুন ভিডিও
অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় একটি সিনেমাহলে 'খালেজা' চলাকালীন আজব কাণ্ড ঘটালেন এক ভক্ত। দর্শকে ঠাসা প্রেক্ষাগৃহের মধ্যে এক ভক্ত জ্যান্ত সাপ হাতে ঢুকে পড়লেন।
প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পেয়েছে মহেশ বাবুর 'খালেজা' (Khaleja)। ২০১০ সালে মুক্তি পাওয়া মহেশ বাবু (Mahesh Babu), অনুষ্কা শেট্টী (Anushka Shetty), প্রকাশ রাজ (Prakash Raj) অভিনীত এই ছবি সেই সময়ে বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। তবে দ্বিতীয়বার মুক্তির অন্য কথা বলছে। ৩০ মে শুক্রবার আরও একবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পেয়েছে ছবিটি। দর্শকরা প্রেক্ষাগৃহে জমাচ্ছেন ভিড়। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় একটি সিনেমাহলে 'খালেজা' চলাকালীন আজব কাণ্ড ঘটালেন এক ভক্ত। দর্শকে ঠাসা প্রেক্ষাগৃহের মধ্যে এক ভক্ত জ্যান্ত সাপ হাতে ঢুকে পড়লেন। পর্দার সামনে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশ্যে সাপটি হাতে তুলে ধরে দেখাতে লাগলেন। সিনেমা চলার মাঝে ওই ব্যক্তির কাণ্ডে হট্টগোল বাধে প্রেক্ষাগৃহের মধ্যে।
'খালেজা' চলাকালীন জ্যান্ত সাপ হাতে প্রেক্ষাগৃহে ভক্তঃ
Advertisement
সম্পর্কিত খবর
Kolkata Fatafat Result Today, 17 June: কলকাতা ফটাফট খেলায় ঘোষ বাবুর টিপস নিন আর বাজিমাত করুণ, আজ মঙ্গলবার ফটাফট লটারি রেজাল্ট দেখুন অনলাইনে
Kolkata FF Fatafat June 16 Result: সোমবার কলকাতা ফটাফট খেলায় ঘোষ বাবুর টিপস নিয়ে থাকলে এখনই ফলাফল জেনে নিন
Kolkata FF Fatafat Today Result: আজ কি কলকাতা ফটাফট খেলায় ঘোষ বাবুর টিপস ফলো করেছেন? তাহলে আর দেরি কেন! ফলাফল জেনে নিন
Who is Mahesh Kalawadia? আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ চলচ্চিত্র নির্মাতা মহেশ জিরাওয়ালা, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যুর আশঙ্কা
Advertisement
Advertisement
Advertisement