Uttar Pradesh: রাস্তার উপর বেপরোয়া বাইক স্টান্ট যুবকদের, ভাইরাল ভিডিয়ো দেখে তদন্তে পুলিশ
দিনেদুপুরে লোকভর্তি রাস্তায় চলন্ত বাইক নিয়ে বেপরোয়াভাবে স্টান্ট দেখাচ্ছে কয়েকজন যুবক। উত্তরপ্রদেশের মেরুঠের রাস্তায় ঘটা এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ।
মেরুঠ: দিনেদুপুরে লোকভর্তি রাস্তায় চলন্ত বাইক নিয়ে বেপরোয়াভাবে স্টান্ট (Dangerous Bike Stunt) দেখাচ্ছে কয়েকজন যুবক। উত্তরপ্রদেশের (UttarPradesh) মেরুঠের (Meerut) রাস্তায় ঘটা এই ঘটনার ভিডিয়ো (video) সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে মেরুঠের ফৈয়াজ ই আম ইন্টার কলেজ (Faiz E Aam inter college) এলাকায়। ইতিমধ্যে ওই এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজগুলো পরীক্ষা করে দেখে অভিযুক্ত যুবকদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এদিকে ভিডিয়োটি ভাইরাল (viral) হওয়ার পর যুবকদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন নেটিজেনরা।
देहली रोड के फ़ैज़ ए आम कॉलेज के बाहर का घटना आया सामने, बीच सड़क पर युवकों की स्टंटबाजी वीडियो वायरल, जान को जोखिम में डालकर बाइक से स्टंट कर रहे युवक #Breaking_News #Meerut @meerutpolice @Uppolice pic.twitter.com/qRdQFKqS2t
— Nedrick News (@nedricknews) January 21, 2023
(The above story first appeared on LatestLY on Jan 21, 2023 05:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

