Jagdeep Dhankhar: তবলায় চাঁটি মেরে প্রতিবাদ ক্ষুব্ধ রাজ্যপালের, কিন্তু কেন?
বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যপাল (Governor) জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। তবে এবার তার ক্ষোভ প্রকাশ পেল তবলার (Tabla) তালে। তবলা বাজিয়ে, গান গেয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন। বিষয়টি অদ্ভুত শুনতে লাগলেও এটাই সত্যি। ডোমকলে (Domkal) একটি কলেজের অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল। তখনই বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময়ে হাতে তুলে নেন তবলা। প্রশ্নের সঙ্গে সঙ্গে তবলায় চাঁটি মেরে মেরে চলতে থাকে উত্তরপর্ব।
ডোমকল, ২১ নভেম্বর: বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যপাল (Governor) জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। তবে এবার তাঁর ক্ষোভ প্রকাশ পেল তবলার (Tabla) তালে। তবলা বাজিয়ে, গান গেয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন। বিষয়টি অদ্ভুত শুনতে লাগলেও এটাই সত্যি। ডোমকলে (Domkal) একটি কলেজের অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল। তখনই বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময়ে হাতে তুলে নেন তবলা। প্রশ্নের সঙ্গে সঙ্গে তবলায় চাঁটি মেরে মেরে চলতে থাকে উত্তরপর্ব।
আনন্দবাজারের খবর অনুযায়ী, সংবাদ মাধ্যম থেকে প্রশ্ন করা হয়, ডোমকলে আসার পথে আপনাকে কালো পতাকা দেখানো নিয়ে কিছু বলবেন? তবলায় বার কয়েক চাঁটি দিয়ে রাজ্যপাল বললেন, ‘‘আমি তো কোথাও কালো পতাকা দেখিনি। গোটা পথটাই সুন্দর পরিবেশ দেখতে দেখতে এলাম।’’ কিন্তু এই বিক্ষোভের বিষয়ে টুইট করে পুলিশকে বিঁধেছিলেন রাজ্যপাল। আরও পড়ুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির কালীপুজোয় সস্ত্রীক রাজ্যপাল
পরের প্রশ্নটি ছিল, রাজ্যপালের হেলিকপ্টার ‘না পাওয়া’ নিয়ে। আপনাকে সড়ক পথে আসতে হল। কিন্তু মুখ্যমন্ত্রী এই জেলাতেই এলেন হেলিকপ্টারে। এ নিয়ে কী বলবেন? ফের তবলায় চাঁটি মেরে তাল দিতে দিতে তিনি পাল্টা বললেন, ‘হে-লি-ক-প্টা-র!’ তারপরে মন্তব্য ছুড়ে দিলেন, ‘‘মুখ্যমন্ত্রী তো এই জেলাতেই রয়েছেন। ওঁকেই বরং জিজ্ঞাসা করুন, কেন আমাকে হেলিকপ্টার দেওয়া হয়নি।’’
অন্যদিকে রাজ্যপালের হেলিকপ্টার না পাওয়ার ক্ষোভ সম্পর্কে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘মাননীয় রাজ্যপাল কী ভাবে শিডিউল সাজাচ্ছেন জানি না। তবে মুখ্যমন্ত্রী যে এক দিনে ১৯-২০ কিলোমিটার হাঁটেন, উনিও সে রকম একটু হাঁটুন না! তাতে ওঁর শরীরও ভাল থাকবে।’’ এভাবেই রাজনৈতিক চাপানউতোর দেখা যায় শাসক দল ও রাজ্যপালের মধ্যে।
(The above story first appeared on LatestLY on Nov 21, 2019 03:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

