প্রেমে ধাক্কা খেয়ে TikTok ভিডিও-য় বিরাট কোহলির চোখে জল? দেখুন ভাইরাল ভিডিও-র সত্যতা

টিকটক-এ এ কী করছেন বিরাট কোহলি! সেমিফাইনালে নিউ জিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পর কোহলির মন ভাল নেই, সেটা সবার জানা। মনখারাপ কাটাতে ভারত অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজ সফরেও যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।

প্রেমে ধাক্কা খেয়ে TikTok ভিডিও-য় বিরাট কোহলির চোখে জল? দেখুন ভাইরাল ভিডিও-র সত্যতা
বিরাটের ভিডিও! নাকি অন্য কেউ! (Photo Credits: Instagram)

টিকটক-এ এ কী করছেন বিরাট কোহলি (Virat Kohli)! সেমিফাইনালে নিউ জিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ (ICC World Cup 2019) থেকে বিদায়ের পর কোহলির মন ভাল নেই, সেটা সবার জানা। মনখারাপ কাটাতে ভারত অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজ সফরেও যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। কিন্তু তাই বলে এভাবে টিকটকে!

টিকটকে এক ভিডিও আজ ভাইরাল হয়। যাতে দেখা যাচ্ছে কোহলি এক মহিলাকে প্রেম নিবেদন করতে যাবেন, কিন্তু তখনই তিনি জানতে পারেন মহিলা অন্য এক ছেলের প্রেম পাগল। ব্য়াকগ্রাউন্ড বাজছে পঞ্জাবী গান। টিকটক জুড়ে এমন ভিডিও প্রচুর দেখা যায়। কিন্তু যেহেতু ভিডিওটিতে খোদ বিরাট কোহলিকে দেখা যাচ্ছে তাই ভাইরাল হতে বেশ সময় নেয়নি! কিন্তু এখন প্রশ্ন ভিডিওটি-তে কি সত্য়িই বিরাট কোহলি আছেন! আগে দেখে নিন তারপর বলছি সত্য়িটা। আরও পড়ুন-দেবের সঙ্গে রাধিকা আপ্তে-র যৌনতার দৃশ্য ফাঁস, ভাইরাল নেট দুনিয়ায় (দেখুন)

এক ঝলকে পুরো বিরাট কোহলির মত লাগলেও আসলে এই ছেলেটি বিরাট কোহলি নন। টুইটার জুড়ে অনেকেই বলছেন, বোঝাই যাচ্ছে না ইনি বিরাট কোহলি নন। একজন আবার বলছেন, ছেলেটার চোয়ালটা একটু বড় না হলেও একেবারেই বোঝা যেত না। কোহলির জুডু়য়া নিয়ে নানা ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

 

(The above story first appeared on LatestLY on Jul 17, 2019 05:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).