Skore Condom: বর্ষায় যৌনতার দুষ্টু মরসুমে কন্ডোমের এই বিজ্ঞাপনটাই ছক্কা হাঁকাচ্ছে (দেখুন ভাইরাল সেই পোস্ট)

বর্ষার মরসুমে জমে ওঠে যৌনতার খুনসুটি। মুম্বইয়ে এখন জোর কদমে বর্ষা নেমে গিয়েছে। কলকাতাতেও শুরু হয়েছে বৃষ্টি। এমন একটা রোমান্টিক মরসুমে প্রেমিক যুগলদের পায়ে কে!

Skore Condom: বর্ষায় যৌনতার দুষ্টু মরসুমে কন্ডোমের এই বিজ্ঞাপনটাই ছক্কা হাঁকাচ্ছে (দেখুন ভাইরাল সেই পোস্ট)
Skore Condoms Ad (Photo Credits: Twitter)

মুম্বই, ৩ জুলাই: বর্ষার মরসুমে জমে ওঠে যৌনতার খুনসুটি। মুম্বইয়ে এখন জোর কদমে বর্ষা নেমে গিয়েছে। কলকাতাতেও শুরু হয়েছে বৃষ্টি। এমন একটা রোমান্টিক মরসুমে প্রেমিক যুগলদের পায়ে কে! এমন ভরা বর্ষায় যৌনতার বাজার ধরতে একেবারে অভিনব বিজ্ঞাপন নিয়ে হাজির দেশের অন্যতম জনপ্রিয় কন্ডোম ব্র্যান্ড 'স্কোর' (Skore)। বড় কোনও তারকা বা মডেলের সঙ্গে চুক্তি না করে, 'স্কোর কন্ডোম' এখন অভিনব সব মজার বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের মন জিতে বাজারে বাজিমাত করছে।

সোশ্যাল মিডিয়ায় বরাবর কন্ডমোরে নানা বিজ্ঞাপনে অভিনবত্ব ধরা পড়ে। সেগুলির বেশিরভাগই হয় 'ডুয়েল মিনিং' বা একই কথায় দুই ধরনের মানের। এই ধরনের বিজ্ঞাপনে গোটা দুনিয়ায় ডুরেক্স কন্ডোম বাজার মাত করে। কিন্তু এখন 'ইরোটিক ডুয়েল মিনিং' বিজ্ঞাপনে ডুরেক্সকে টেক্কা দিচ্ছে স্কোর কন্ডোম। বিভিন্ন টপিক ট্রেন্ডের সঙ্গে যৌনতার বিষয়টি খুব সুক্ষ্মভাবে মিশিয়ে কখনও মজার, কখনও মুখ টিপে হাসার কন্ডোমের নানা বি়জ্ঞাপনগুলি দেখুন-- আরও পড়ুন-বিরাট কোহলিকে সরিয়ে যে বলিউড নায়ককে দেখা যেতে পারে 'মান্যবর'-এর বিজ্ঞাপনে!

দেখুন ভাইরাল হওয়া সেই স্কোর কন্ডোমের মজার বিজ্ঞাপন :

দেখুন স্কোর কন্ডোমের বেশ কিছু মজার বিজ্ঞাপন

গেম অফ থ্রোনসের ফাইনাল পর্ব নিয়ে এমনই মজার পোস্ট করে স্কোর ইন্ডিয়া

লোকসভা নির্বাচনের সময় আঙুলের মাধ্যমে এভাবেই বিজ্ঞাপন দেয় স্কোর কন্ডোম

দেশজুডে়ই এখন বর্ষার ভারী মরসুমে। যৌনতার মরসুম হিসেবে ধরা হয় বর্ষাকে। এই সময়ই কন্ডোম কোম্পানিগুলির রমরমা হয়। যদিও এ দেশে শীতেও কন্ডোম বিক্রি বাড়ে। তবে ভারী বর্ষায় ঘরবন্দি মানুষ, কিংবা প্রেমিক প্রেমিকাদের কাছে যৌনতা হয়ে যায় বড় সম্বল। তাই যাবতীয় শক্তি উজাড় করে এই সময় দেশের নানা কন্ডোম কোম্পানি নিজেদের বিজ্ঞাপনে নামে।

 

(The above story first appeared on LatestLY on Jul 03, 2019 05:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).