বিরাট কোহলিকে সরিয়ে যে বলিউড নায়ককে দেখা যেতে পারে 'মান্যবর'-এর বিজ্ঞাপনে!
বিশ্বকাপের ভরা বাজারে বিরাট কোহলির দীর্ঘদিনের এক জুটি ভাঙতে চলেছে। অন্তত সংবাদমাধ্যমে এমনই প্রকাশ। মান্যবর-এর বিজ্ঞাপনে যদি আগামী দিনে কোহলিকে না দেখে , অন্য এক বলিউউ অভিনেতাকে দেখেন তাহলে মোটেও অবাক হবেন না।
মুম্বই, ৩ জুলাই: বিশ্বকাপের ভরা বাজারে বিরাট কোহলি (Virat Kohli)-র দীর্ঘদিনের এক জুটি ভাঙতে চলেছে। অন্তত সংবাদমাধ্যমে এমনই প্রকাশ। মান্যবর ( Manyavar )-এর বিজ্ঞাপনে যদি আগামী দিনে কোহলিকে না দেখে , অন্য এক বলিউউ অভিনেতাকে দেখেন তাহলে মোটেও অবাক হবেন না। ভারতের সবচেয়ে চর্চিত জুটি বিরাট কোহলি-অনুষ্কা শর্মা-র ব্র্যান্ড ভ্যালু বাড়ার পিছনে মান্যবর-এর বিজ্ঞাপনের বড় হাত রয়েছে। তবে তার চেয়ে উল্টোটাই বেশি সত্যি।
কোহলি-অনুষ্কা-র প্রেমের সঙ্গে বিখ্যাত পোশাক প্রস্তুতকারী সংস্থা মান্যবর-এর কোথায় যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরেই মান্যবর-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। আরও পড়ুন- মুম্বইয়ে বৃষ্টির জমা জলে ভেসে উঠল ৯ ফুটের পাইথন!
কোহলিকে মুখ হিসেবে কাজে লাগিয়ে মান্যবর- তাদের ব্যবসার বহর দেশজুড়ে ছড়িয়ে দেয়। কিন্তু বিজ্ঞাপন দুনিয়ায় অনেকেই একটা জিনিস সবাই মেনে চলেন। তা হল ক্রেতা যেন কিছুতেই পণ্যকে একঘেঁয়ে না ভাবেন। যেহেতু মান্যবর মানেই নতুন কিছু। তাই কোহলির সঙ্গে বিচ্ছেদের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যদি কোম্পানির তরফ থেকে কিছু বলা হয়নি, তবু পেজ থ্রি মিডিয়ায় জোর খবর এক বলিউড অভিনেতাকে বিরাট কোহলির পরিবর্তে মুখ রহিসেবে আনতে পারেন।

বিরাট কোহলি-অনুষ্কা শর্মার প্রেম থেকে বিয়ে। সব কিছুই মনছোঁয়া বিজ্ঞাপনের আকারে তুলে ধরে বাজার মাত করেছিল মান্যবর। এবার সেই মান্যবর-এর মুখ হতে চলেছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। যে কার্তিক আরিয়ান ২০১১ সালে বলিউডে অভিষেক করলেও, এখন তার জনপ্রিয়তা তরুণ প্রজন্মের মধ্যে তুঙ্গে উঠেছে। কার্তিক আরিয়ানের এক টুইটের পরই জল্পনা শুরু হয়েছে, তিনি হয়তো মান্যবরের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হতে চলেছেন। দেখুন সেই ইনস্টা পোস্টটি...
'প্যায়ার কা পঞ্চমা' সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখা কার্তিক এখন অনেক প্রযোজক-পরিচালকের প্রথম পছন্দ। দোস্তানা টু সিনেমায় তাঁকে দেখা যেতে চলেছে। চলতি বছর কার্তিকের লুকা ছুপি সিনেমাটি দর্শকদের মন জেতে। ২০১৯ সালে কার্তিকের আরও একটি সিনেমা রিলিজ করতে চলেছে। সেটি হল 'পতি পত্নি অউর উও'।
(The above story first appeared on LatestLY on Jul 03, 2019 12:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

