Python Bites Thai Man's Penis: কমোডে বসতেই পেনিসে কামড়ে দিল পাইথন!
টয়লেটে ঢুকে এমন ঘটনা ঘটবে তা স্বপ্নেও ভারতে পারেনি থাইল্যান্ডের এক যুবক। কী এমন ঘটল? তাহলে বলি শুনুন। টয়লেটের কমোডে বসার পর তাঁর যৌনাঙ্গে কামড়ে ধরে একটি পাইথন (Python)। একেবারে রক্তারক্তি কাণ্ড। ওই যুবককে শেষে হাসপাতালে ভর্তি করা হয়। যৌনাঙ্গের উপরের ভাগে কামড়ে ধরে সাপটি। মঙ্গলবার ঘটনাটি ঘটছে সেন্ট্রাল থাইল্যান্ডের (Thailand) নন্থাবুড়িতে।

জানা গেছে, সিরাফপ মাসুকারাত নামের ওই যুবক টয়লেটে ঢুকেছিলেন। নিশ্চিন্তে কাজকর্ম সারতে বসেছিলেন। আর সেসময়েই তিনি যৌনাঙ্গে ব্য়থা অনুভব করেন। নীচে তাকিয়ে দেখে তাঁর চক্ষু চড়কগাছ হয়ে যায়। দেখেন একটি পাইথন তাঁর যৌনাঙ্গ কামড়ে ধরেছে। যন্ত্রণায় ছটফট করতে করতেই এরপর টয়লেট থেকে বেরিয়ে আসেন তিনি। আরও পড়ুন: Viral: মাস্ক দিয়ে ফলের সাফাই ফল বিক্রেতার, মহামারীর মধ্যে ভাইরাল উদ্বেগজনক ভিডিও
বাড়ির লোকজন দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যায়। যৌনাঙ্গে তিনটি সেলাই পড়েছে সিরাফপের। পরে জানা গেছে, পাইথনটি ছিল ৪ ফুটের।
(The above story first appeared on LatestLY on Sep 09, 2020 06:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).