Kacha Badam Singer Injured: গাড়ি কিনেই দুর্ঘটনার কবলে কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর
গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি ইন্টারনেট সেনসেশন কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর(Kacha Badam Singer ) ।
কলকাতা, ১ মার্চ: গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি ইন্টারনেট সেনসেশন কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর (Kacha Badam Singer ) । সম্প্রতি তিনি একটি সেকেন্ড হ্যান্ড চারচাকা গাড়ি কেনেন। সেই গাড়ি চালানো শিখতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে। স্টিয়ারিংয়ে বসা ভুবন দেওয়ালে গাড়ি নিয়ে ধাক্কা মারেন। এর জেরে তাঁর মুখে ও বুকে আঘাত লেগেছে। এই মুহূর্তে সিউড়ির একটি হাসপাতালে ভর্তি আছেন। বুকের এক্সরে হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ভুবন বাদ্যকরের আঘাত গুরুতর নয়। আরও পড়ুন- Russia-Ukraine Conflict: ইউক্রেনে হামলার জের, ফিফার ফুটবল বিশ্বকাপে নিষিদ্ধ রাশিয়া
জানা গেছে, তাঁর কাঁচা বাদাম গানের স্বত্ত্ব কিনেছে বোলপুরের একটি মিউজিক সংস্থা। এরই সম্মান দক্ষিণা হিসেবে ভুবন বাদ্যকরকে দেড় লক্ষ টাকা দেওয়া হয়েছে। পরে তিনি আরও দেড় লক্ষ টাকা পাবেন, এমনটাই জানিয়েছে সংস্থাটি। বলাবাহুল্য, ওই টাকা দিয়ে তিনি গাড়ি কেনেন। আর সেই গাড়িতে দুর্ঘটনার জেরে এখন হাসপাতালে চিকিৎসাধীন বীরভূমের ভুবন।
(The above story first appeared on LatestLY on Mar 01, 2022 11:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

