Groom wears nothing : হাফ প্যান্ট পরে বিয়ের পিঁড়িতে বর, ভাইরাল ছবি

Groom wears nothing : হাফ প্যান্ট পরে বিয়ের পিঁড়িতে বর, ভাইরাল ছবি
বর-কনে (ছবি ট্যুইটার)

জাকার্তা, ৮এপ্রিল : বিয়ের অনুষ্ঠানের জন্য সবচেয়ে ভাল পোশাকটি বেছে রেখেছিলেন কিন্তু গুরুত্বপূর্ণ দিন আসতেই বদলে গেল সবকিছু। আগে থেকে সমস্ত পরিকল্পনা করে রাখলেও, বিয়ের অনুষ্ঠানে বর মহাশয় (Groom) হাজির হলেন শুধুমাত্র হাফ প্যান্ট পরে। আর সেই ভিডিয়ো এবং ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।

বিষয়টি খুলেই বলা যাক তাহলে। ঘটনাস্থল ইন্দোনেশিয়া। সেখানকারই একটি বিয়ের (Wedding) অনুষ্ঠানে দেখা গেল অদ্ভূত দৃশ্য। যেখানে বিয়ের কনে সেজেগুজে হাজির হলেও, বর হাজির হন শুধুমাত্র হাফ প্যান্ট পরে। যে দৃশ্য প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন : Forest Breathing : জঙ্গলে গভীর স্পন্দন, যেন শ্বাস নিচ্ছে 'ভয়ঙ্কর' বনাঞ্চল, ভাইরাল ভিডিয়ো

বিয়ের অনুষ্ঠানে শুধু হাফ প্যান্ট পরে বর কেন হাজির হলেন? ওই প্রশ্নের উত্তর মেলে স্বয়ং পাত্রের কাছ থেকেই। তিনি বলেন, তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। হাঁটু প্লাস্টার করা, তাই তিনি কোনওভাবেই পোশাক পরতে পারবেন না বলে জানা যায়। সেই কারণেই বিয়ের পিঁড়িতে খালি গায়ে, শুধু হাফ প্যান্ট পরে হাজির হন পাত্র। বর-কনের সেই ছবি প্রকাশ্যে আসার পরই অন্তর্জালে তা ভাইরাল (Viral)  হয়ে যায়।

বিয়ের আগে নিজের মোটরবাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন পাত্র। তখনই দুর্ঘটনার (Accident) মুখে পড়েন ওই ব্যক্তি। যার জেরে তাঁর অস্ত্রোপচার হয়। এরপরই হাঁটুতে প্লাস্টার করে বিয়ের পিঁড়িতে হাজির হন ইন্দোনেশিয়ার ওই ব্যক্তি।

(The above story first appeared on LatestLY on Apr 08, 2021 10:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).