MS Dhoni Birthday: ভারতীয় ক্রিকেটের ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির জন্মদিনে বালু শিল্পী সুদর্শন পট্টনায়েকর শুভেচ্ছা
মঙ্গলবার ৩৯-তম জন্মদিন উদযাপন করছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক তথা ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni Birthday)। শুধু ভারতের ক্রিকেটপ্রেমী জনতাই নন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসছে জন্মদিনের শুভেচ্ছা বার্তা। টুইটারেই মাহিকে উইশ করছেন অনুরাগীরা। এই বিশেষ দিনে মহেন্দ্র সিং ধোনিকে শুভেচ্ছা জানাতে ভুললেন না ভারতের প্রখ্যাত বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক। টুইটারে তাঁর স্যান্ড আর্টের মাধ্যমেই মাহিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শিল্পী। শুভেচ্ছা বার্তায় দেখা যাচ্ছে, পুরীর সমুদ্র সৈকতে বালিতেই ফুটে উঠেছে ক্যাপ্টেন কুলের মুখ। পাশে লেখা শুভ জন্মদিন মহেন্দ্র সিং ধোনি। প্রিয় ক্রিকেটারের জন্মদিনে বালু শিল্পীর স্যান্ড আর্ট দেখে মন্ত্রমুগ্ধ মাহির ফ্যানেরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন টুইটারের কমেন্ট বক্স।
Viral: মঙ্গলবার ৩৯-তম জন্মদিন উদযাপন করছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক তথা ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni Birthday)। শুধু ভারতের ক্রিকেটপ্রেমী জনতাই নন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসছে জন্মদিনের শুভেচ্ছা বার্তা। টুইটারেই মাহিকে উইশ করছেন অনুরাগীরা। এই বিশেষ দিনে মহেন্দ্র সিং ধোনিকে শুভেচ্ছা জানাতে ভুললেন না ভারতের প্রখ্যাত বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক। টুইটারে তাঁর স্যান্ড আর্টের মাধ্যমেই মাহিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শিল্পী। শুভেচ্ছা বার্তায় দেখা যাচ্ছে, পুরীর সমুদ্র সৈকতে বালিতেই ফুটে উঠেছে ক্যাপ্টেন কুলের মুখ। পাশে লেখা শুভ জন্মদিন মহেন্দ্র সিং ধোনি। প্রিয় ক্রিকেটারের জন্মদিনে বালু শিল্পীর স্যান্ড আর্ট দেখে মন্ত্রমুগ্ধ মাহির ফ্যানেরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন টুইটারের কমেন্ট বক্স।
জন্মদিনের উদযাপনের সঙ্গে জড়িয়ে থাকে এক বছর বয়স বেড়ে যাওয়া। মাহির জন্মদিনে শুধু ফ্যান বা শুভাকাঙ্খীরাই নন ভারতীয় ক্রিকেটের ড্রেসিংরুমের সতীর্থরাও জানালেন শুভ কামনা। এই তালিকায় রয়েছেন বীরেন্দ্র সহবাগ, রোহিত শর্মা, বিরাট কোহলি। অন্যদিকে ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো তাঁর নতুন গান Helicopter 7 রিলিজ করলেন আজ। একই দিনে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনির জন্মদিন পড়ায় শুভেচ্ছা জানাতে ভুললেন না ডোয়াইন ব্রাভো। আরও পড়ুন-Coronavirus Cases In India: দেশে করোনা আক্রান্ত ৭ লক্ষ ছাড়ালো, রাজধানীতে কোভিড রোগীর সংখ্যা লক্ষাধিক
#HappyBirthdayMSDhoni Ji wish you a successful life , Great year ahead Nation is proud of you . One of My SandArt at Puri beach in Odisha . #MSDhonibirthday pic.twitter.com/GF2m1Nbfxt
— Sudarsan Pattnaik (@sudarsansand) July 7, 2020
বার্থ ডে বয় এমএস ধোনির ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত এখনও আলোচনার মধ্যমণিতে থাকা বিষয়। ভারত ২০১৯-এর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর থেকে এখনও পর্যন্ত এই উইকেট কিপার ব্যাটসম্যান কোনও পেশাদার ম্যাচ খেলেননি। যদিও ২০২০-র আইপিএল সিরিজে চেন্নাই সুপার কিংসের অধিনাকত্ব করবেন ধোনি, এমনটাই ঠিক আছে। এদিকে মহামারী করোনাভাইরাসের জেরে চলতি বছরের আইপিএল টুর্নামেন্ট এখনও স্থগিত রয়েছে। তবে আইপিএল শুরু হতেই ২২ গজে ধোনির কামব্যাক দেখতে মুখিয়ে আছেন তাঁর বিশ্বজুড়ে থাকা ক্রিকেটভক্ত ও সমালোচকরা।
(The above story first appeared on LatestLY on Jul 07, 2020 11:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

