Madhya Pradesh Shocker: মদ্যপ প্রাক্তন শীর্ষ আমলার গাড়ির ধাক্কায় মৃত গ্রামবাসী, দেখুন মর্মান্তিক ভিডিয়ো

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় মদ্যপ অবস্থায় সজোর গাড়ি চালাচ্ছিলেন প্রাক্তন আমলা মোহন সিং আলাহোয়া। চোখের নিমিষে তাঁর গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন পাঁচজন। তার মধ্যে মৃত্যু হয় একজনের। জখম হন বাকি চারজন।

Madhya Pradesh Shocker: মদ্যপ প্রাক্তন শীর্ষ আমলার গাড়ির ধাক্কায় মৃত গ্রামবাসী, দেখুন মর্মান্তিক ভিডিয়ো
প্রতীকী ছবি (Photo Credit: PTI)

খারগোনে: রাজ্যের মুখ্যমন্ত্রীর দফতরে শীর্ষ আমলার (EX-CMO) দায়িত্ব সামলেছেন। কিন্তু, কিছুদিন আগে তাঁকে সাসপেন্ড করেছে স্বয়ং শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। আর তারপরই মদ্যপ (Drunk) অবস্থায় নিজের গাড়ির সজোরে ধাক্কায় একজন গ্রামবাসীকে মারার পাশাপাশি চারজনকে গুরুতর জখম করলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) খারগোনে (Khargone) জেলার ভিকানগাঁও (Bhikangaon) গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় মদ্যপ অবস্থায় সজোর গাড়ি চালাচ্ছিলেন প্রাক্তন আমলা মোহন সিং আলাহোয়া। চোখের নিমিষে তাঁর গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন পাঁচজন। তার মধ্যে মৃত্যু হয় একজনের। জখম হন বাকি চারজন। দুর্ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই শিউরে উঠছেন নেটিজেনরা।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 13, 2023 10:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).