Best Destination For Bachelor Trip : ব্যচেলার ট্রিপে যেতে চান? আপনার জন্য রইল সেরা কয়েকটি জাইগার সন্ধান
শুধু ব্যাচেলর পার্টিই নয় আপনি এবার ব্যাচেলর ট্রিপেরও (Bachelor Trip) পরিকল্পনা করতে পারেন।
নয়াদিল্লি : শুধু ব্যাচেলর পার্টিই নয় আপনি এবার ব্যাচেলর ট্রিপেরও (Bachelor Trip) পরিকল্পনা করতে পারেন। বন্ধুদের সঙ্গে চলে যেতে পারেন ভারতে কিছু সুন্দর জায়গায়। এই জায়গাগুলিতে, আপনি আপনার বন্ধুদের সঙ্গে অনেক সুন্দর সময় কাটাতে পারবেন। যা হয়ত সারা জীবন আপনার স্মরণীয় হয়ে থাকবে। এমনই কিছু জায়গা সম্পর্কে জেনে নেওয়া যাক।
গোকর্ণ
গোকর্ণে পাহাড়ে ঘেরা সমুদ্র তীর সৌন্দর্যে হারিয়ে যাবে আপনার হৃদয়। বন্ধুদের সাথে বিচ পার্টি করার জন্য এই জায়গাটি হতে পারে সেরা বিকল্প। এখানকার সমুদ্রের দৃশ্য গোয়ার থেকে কম নয়।
কর্ণাটকের কুর্গ
এখন বর্ষাকাল এই সময় যদি আপনি ব্যাচেলর পার্টির পরিকল্পনা করে থাকেন তাহলে কর্ণাটকের কুর্গ আপনার ব্যাচেলর ট্রিপের জন্য সেরা। এখানকার সবুজে ঘেরা চারপাশ, জলপ্রপাত এবং কফির সুন্দর বাগান দেখে আপনি মুগ্ধ হবেন। এছাড়াও আপনি এখানে ঘোড়ায় চড়া এবং ট্রেকিং উপভোগ করতে পারেন।
ঋষিকেশ
আপনি যদি রোমাঞ্চকর ভ্রমণ করতে চান তবে ঋষিকেশ যাওয়ার পরিকল্পনা সবচেয়ে ভালো হবে। আপনি এখানে যোগব্যায়াম এবং আধ্যাত্মিকতার অভিজ্ঞতাও পেতে পারেন।
দার্জিলিং
আপনি একাই ভ্রমণে যেতে চাইলে দার্জিলিং আপনার জন্য একটি দুর্দান্ত জায়গা। এখানে বর্ষায় চা বাগানের সৌন্দর্য আরও বেড়ে যায়। এখানকার টয় ট্রেন আপনার ভ্রমণের মজা আরও বাড়িয়ে দেবে। আরও পড়ুন : Women Solo Travel App : মহিলাদের একা ঘুরতে যাওয়া আরও নিরাপদ করল কেরল, চালু হচ্ছে ভ্রমণ অ্যাপ
(The above story first appeared on LatestLY on Jul 01, 2023 03:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

