৩০ আগস্ট, রাশিফল: আজ কেমন যাবে আপনার দিন, কীভাবে আসবে সৌভাগ্য

শুক্রবার আপনার আর্থিক অবস্থা কেমন যাবে! কী লেখা আছে আপনার ভাগ্যে! কোনও সুখবর থাকছে কি! আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে! নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা! জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা।

৩০ আগস্ট, রাশিফল: আজ কেমন যাবে আপনার দিন, কীভাবে আসবে সৌভাগ্য
দৈনিক রাশিফল। (File Image)

৩০ আগস্ট, ২০১৯: শুক্রবার আপনার আর্থিক অবস্থা কেমন যাবে! কী লেখা আছে আপনার ভাগ্যে! কোনও সুখবর থাকছে কি! আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে! নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা! জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা।

কোন রং বা সংখ্যাটা আপনার কাছে আজ শুভ হতে পারে। জানুন আজকের রাশিফলে।

মেষ- আজকের দিনটা মেষ রাশিদের জন্য চাকুরীক্ষেত্রে খুবই শুভ। এই জাতক জাতিকাদের বিয়ের যোগ রয়েছে। গাড়ি বা বাইক থাকলে সেটা সাবধানে চালাবেন। যাত্রার যোগ রয়েছে। আরও পড়ুন, পুজোর আগে শপিংয়ের মাঝে এই পাঁচ সিনেমা দেখে নিন

শুভ সংখ্যা: ৪

শুভ রঙ - হলুদ

বৃষ- আজ বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি খুবই শুভ। আর্থিক অনটন থাকলে আজ কেটে যাবে। দিনটা বন্ধুদের সঙ্গে আনন্দ মজা করে কাটান। পরিবারের সঙ্গে ঘুরতে যেতে পারেন।

শুভ অঙ্ক: ৮

শুভ রঙ: আকাশী

মিথুন- মিথুন রাশির জাতকের কাছে আজকের দিনটি খানিকটা ভালো- মন্দে কাটবে। পরিবারে অশান্তি হতে পারে। ঝগড়া বিবাদ বাড়বে। খরচ বাড়বে। শরীরও খারাপ থাকতে পারে।

শুভ অঙ্ক: ২

শুভ রঙ - নীল

কর্কট - আজ আপনার পরিবারের সঙ্গে খানিকটা ঝগড়া বিবাদ হতে পারে। তাই নিজের ওপর একটু নিয়ন্ত্রণ রাখুন। মেজাজ গরম করবেন না। মাথা ঠান্ডা রেখে কাজ করুন।

শুভ সংখ্যা: ৮

শুভ রঙ - হলুদ

সিংহ- সহকর্মীর সঙ্গে মন কষাকষি থেকে থাকলে আজই তা মিটিয়ে নিন। খুব সহজে যেকোনো বিবাদ মিটে যাবে। কাজে সাফল্য আসবে। আজকে বেশি ভাবুক থাকবেন না।

শুভ সংখ্যা: ৩

শুভ রঙ - বেগুনি

কন্যা- এই জাতক জাতিকাদের আজ বেশি পয়সা খরচ করা উচিত হবেনা। সময়ে নিজের কাজ পূরণ করার চেষ্টা করুন। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ নয়, তবে শরীর মোটের ওপর ভালোই থাকবে।

শুভ সংখ্যা: ৯

শুভ রঙ - ধূসর

তুলা- তুলা রাশির জাতক জাতিকাদের কাছে দিনটা ভাল যাবে। ঘুরতে যাওয়ার যোগ রয়েছে। বিয়ের যোগ রয়েছে। সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে লেভার আশা করা যায়।

শুভ সংখ্যা: ৫

শুভ রঙ: নীল

বৃশ্চিক- আপনি যদি সৃজনশীল হন তবে দিনটি আপনার জন্য শুভ। আত্মবিশ্বাস বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে ঘুরতে যান। শরীর মোটের ওপর ভালোই থাকবে।

শুভ সংখ্যা: ১৫

শুভ রঙ - সাদা

ধনু- আজ এই জাতক জাতিকাদের দুর্ঘটনার যোগ রয়েছে। নিজের গাড়ি থাকলে তা সাবধানে চালান। আইনকানুন, মামলায় জড়িয়ে পড়তে পারেন।

শুভ সংখ্যা: ৭

শুভ রঙ - ধূসর

মকর- মকর রাশির জাতকের কাছে দিনটি খুবই ভালো যাবে। ব্যবসায় বৃদ্ধি বাড়বে। মান- সম্মান বৃদ্ধি পাবে। পাওনা মিতে যেতে পারে। সরকারি কাজ আটকে থাকলে, আজ তা সফল হয়ে যাবে।

শুভ সংখ্যা: ১২

শুভ রঙ - বেগুনি

কুম্ভ- আজ ধনলাভ হবে। অসুস্থতার জন্য প্রচুর খরচ হতে পারে। কোথাও পয়সা পাওয়া থেকে আটকে থাকলে তাও পাওয়া যাবে।

শুভ সংখ্যা: ১৬

শুভ রঙ -গোলাপী

মীন- মীন রাশির জাতক জাতিকাদের কাছে আজ দিনটা বিশেষ ভাল যাবে না। কোনও কাজের জন্য অযথা অপমানিত হতে পারেন। যদিও তার জন্য আপনার বিশেষ কোনও দোষ থাকবে না। ব্যবসায়ীদের ক্ষতির আশঙ্কা থাকবে। সন্তানদের সঙ্গে মতের অমিল হতে পারে আজ। ভাল কাজের জন্য সকলের বাহবা পেতে পারেন আজ।

শুভ সংখ্যা: ৮

শুভ রঙ: সবুজ

(The above story first appeared on LatestLY on Aug 30, 2019 08:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).