Kolkata Book Fair: শুরু হচ্ছে কলকাতা বইমেলা, কবে থেকে জানেন?
তাপমাত্রা কথা না বললেও, ক্যালেন্ডারের হিসেবে শীতকাল (Winter) এসে হাজির। আর শীতকাল মানেই নলেন গুড়, পিকনিক, চুটিয়ে ঘোরা, লেপের তলায় জমিয়ে ল্যাদ আর বাঙালির বইমেলা (Book Fair)। শীঘ্রই শুরু হতে চলেছে কলকাতা বইমেলা (Kolkata Book Fair)। এবার অর্থাৎ ৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম 'রাশিয়া' (Russia)। প্রতি বছরের মত আগামী বছর ২৯ জানুয়ারি থেকে মেলা শুরু হবে। মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমনটাই জানানো হয়েছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে।
কলকাতা, ১৭ ডিসেম্বর: তাপমাত্রা কথা না বললেও, ক্যালেন্ডারের হিসেবে শীতকাল (Winter) এসে হাজির। আর শীতকাল মানেই নলেন গুড়, পিকনিক, চুটিয়ে ঘোরা, লেপের তলায় জমিয়ে ল্যাদ আর বাঙালির বইমেলা (Book Fair)। শীঘ্রই শুরু হতে চলেছে কলকাতা বইমেলা (Kolkata Book Fair)। এবার অর্থাৎ ৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম 'রাশিয়া' (Russia)। প্রতি বছরের মত আগামী বছর ২৯ জানুয়ারি থেকে মেলা শুরু হবে। মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমনটাই জানানো হয়েছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে।
মেলার প্রত্যেকদিন রাশিয়ার জনপ্রিয় লেখকরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। গত বছরের মত এবছরেও সল্টলেক সেন্ট্রাল পার্কের ময়দানে আয়োজিত হবে ৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। দুপুর ১২ থেকে রাত ৮ টা পর্যন্ত প্রতিদিন চলবে মেলা। ১৯৭৬ সালে কলকাতায় বইমেলা শুরু হওয়া। ময়দান থেকে মিলন মেলা ঘুরে এখন সল্টলেকের সেন্ট্রাল পার্কে (Central Park) এসেছে বইমেলা। বয়সের সঙ্গে সঙ্গে বইমেলার মুকুটে যোগ হয়েছে আন্তর্জাতিক তকমা। তার সঙ্গেই তাল মিলিয়ে দিনে দিনে বৃদ্ধি পেয়েছে মেলার ঐতিহ্য। আরও পড়ুন: Shantiniketan Poush Mela: ২৪ ডিসেম্বর থেকে শান্তিনিকেতনে পৌষমেলা, শুরু হবে তো?
গত বছর বইমেলার থিম (Theme) ছিল গুয়াতেমালা। প্রতি বছরের মত এবছরই বইমেলাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। একইসঙ্গে পরিচ্ছন্নতার দিকেও জোর দেওয়া হচ্ছে। বইমেলার দিনগুলিতে গত বছরের মত এবছরেও হাওড়া, শিয়ালদহ, করুণাময়ী থেকে অতিরিক্ত বাস পরিষেবা রাখা হচ্ছে। পাশাপাশি জেলা থেকেও রাখা হচ্ছে অতিরিক্ত বাস।
(The above story first appeared on LatestLY on Dec 17, 2019 05:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

