Nutmeg Is Sign Of Good Fortune: টাকা থাকছে না হাতে! খরচ হচ্ছে জলের মত! ঘরে রাখুন জায়ফল, সৌভাগ্য কড়া নাড়বে আপনার দরজায়, জানুন রেমিডি
অধিকাংশ মানুষের রান্নাঘরে থাকা মশলাপাতির কৌটোতে জায়ফল থাকে। বিভিন্ন ধরনের রান্নায় যে জায়ফল ব্যবহার করা হয়, তা যদি সৌভাগ্যকে আকৃষ্ট করার জন্য নিয়মিত ব্যবহার করেন, তাহলে ফল পাবেন। এমনই মনে করা হয়।
Attract Good Fortune: মন খারাপ! কিছুতেই জীবনকে বাগে আনতে পারছেন না! একদিকে রোজগার করছেন অন্যদিক থেকে সব খরচ হয়ে যাচ্ছে! অর্থের অত্যাধিক অপচয়ে যদি জীবনে কূলকিনারা করতে না পারেন, তাহলে জায়ফল সঙ্গে রাখতে পারেন। রান্নায় যাকে মশলা হিসেবে ব্যবহার করেন, সেই জায়ফলকে যদি নিজের জীবনে অর্থের সঞ্চয়কারক হিসেবে নির্দিষ্ট কতগুলি স্থানে রাখতে পারেন, তাহলে সৌভাগ্য (Good Fortune) আপনার দরজায় কড়া নাড়বে।
অধিকাংশ মানুষের রান্নাঘরে (Kitchen) থাকা মশলাপাতির কৌটোতে জায়ফল (Nutmeg) থাকে। বিভিন্ন ধরনের রান্নায় যে জায়ফল ব্যবহার করা হয়, তা যদি সৌভাগ্যকে আকৃষ্ট করার জন্য নিয়মিত ব্যবহার করেন, তাহলে ফল পাবেন। এমনই মনে করা হয়।
বেশ কয়েকটি জায়ফল বাজার থেকে কিনে এনে, সেগুলিকে ভালভাবে ধুয়ে বাড়ির সিংহাসনে রাখুন। সিংহাসনে যদি লক্ষ্মী, গণেশ অধিষ্ঠিত তাকেন, তাহলে সেখানে রাখুন জায়ফল। ঘরের যেকটি কোনা রয়েছে, সেখানেও একটি করে জায়ফল রাখতে পারেন পরিশুদ্ধ করে।
আরও পড়ুন: Saubhagya Sundari Teej 2024: মাঙ্গলিক দোষ থেকে মুক্তি পেতে পালন করুন সৌভাগ্য সুন্দরী তীজের উপবাস...
মনে করা হয়, জায়ফল খেলে যেমন শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়, তেমনি মানুষের মনোনিবেশকেও এক জায়গায় ধরে রাখে এই অতি পরিচিত মশলা। তাই খাবারের সঙ্গে জায়ফলকে যদি বাড়ির সিংহাসনে রাখেন লক্ষ্মী, গণেশের মূর্তির কাছে, তাহলে সৌভাগ্য আপনার দিকে আকৃষ্ট হবে।