Horoscope Today, 28 December 2022: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়।

দৈনিক রাশিফল। (File Image)

আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আজকের রাশিফলে।

মেষ: মেষ রাশির জাতকদের ভাগ্য পুরোপুরি তাঁদের সঙ্গে রয়েছে। এ সময় যা পরিশ্রম করবেন, তাতেই সাফল্য লাভ করবেন এই রাশির জাতকরা। অসাধারণ আত্মবিশ্বাস অনুভব করবেন এই রাশির জাতকরা। শান্তির খোঁজে ঠাকুরঘরে সময় কাটাবেন। নেতিবাচক কথাবার্তার ফলে সম্পর্ক নষ্ট হতে পারে। আলস্যের কারণে কাজ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। পরিবারের সদস্যদের সঙ্গে বিনোদন ও কেনাকাটায় সময় কাটাবেন।

বৃষ: বৃষ রাশির জাতকদের মনের মধ্যে চলতে থাকা কোনও বিভ্রান্তির সমাধান হতে পারে। সন্তানের তরফে সুসংবাদ পাওয়ায় বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হবে। ধন লাভের জন্য যে পরিকল্পনা করবেন তাতে সফল হবেন। নেতিবাচক দোষ দূর করায় শ্রেষ্ঠ ফলাফল লাভ করবেন। বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সময় নষ্ট করবেন না। পরিবারের সমস্ত সদস্যের পাশাপাশি কাজের যত্ন নেওয়ার দায়িত্বও আপনারই।

মিথুন: মিথুন রাশির জাতকরা ভালো ভাবে নিজের কাজ পূর্ণ করতে পারবেন। গোপন প্রতিভা বুঝে সঠিক পথে চালিত করুন। কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে ভাইদের সঙ্গে ইতিবাচক আলোচনা হতে পারে। দুপুর নাগাদ অপ্রিয় সংবাদ পাওয়ায় হতাশ হতে পারেন। কর্মক্ষেত্রে শান্তিতে সমস্ত কাজ পূর্ণ করবেন। স্বামী-স্ত্রীর মধ্যে সামঞ্জস্য থাকবে। আবহাওয়া পরিবর্তনের ফলে মাংসপেশীতে ব্যথা হতে পারে।

কর্কট:কর্কট রাশির জাতকদের জন্য আজকের দিনটি অনুকূল। আকস্মিক লাভের পরিস্থিতি সৃষ্টি হবে। তাই নিজের সময়ের সদ্ব্যবহার করুন। দীর্ঘদিনের চিন্তা ও অবসাদ দূর করতে পারেন। কোনও ধর্মীয় স্থানে যাওয়ার অনুষ্ঠান করতে পারেন। শেয়ারবাজারে লগ্নি করবেন না। অতিথি আগমনের ফলে কোনও জরুরি কাজ আটকে যেতে পারে।আত্মীয়দের সম্পর্কে কোনও সুসংবাদ পেতে পারেন। পরিবারে উৎসবের পরিস্থিতি থাকবে।

সিংহ: সিংহ রাশির জাতকদের আজকের দিন অত্যন্ত ফলদায়ী। নিজের লক্ষ্যে মনোনিবেশ করুন। কাজে দৌড়ঝাপ করতে হবে। কিন্তু সাফল্য লাভের পর সমস্ত ক্লান্তি দূর হবে। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে সময় কাটালে ভালো কিছু শিখতে পারবেন। বন্ধুদের সঙ্গে পুরনো বিবাদ মাথাচাড়া দিতে পারে। পড়ুয়াদের মধ্যে আলস্য দেখা দেবে। স্বামী-স্ত্রীর সম্পর্ক মধুর হবে। আঘাত পেতে পারেন।

কন্যা: কন্যা রাশির জাতকদের কোনও সরকারি কাজ আটকে থাকলে, আজ তা পূর্ণ করার সঠিক সময়। সমস্ত ধরনের সম্পর্কে উন্নতি হবে। চারদিক থেকে সুখানুভূতি হবে। বাড়ির রক্ষণাবেক্ষণ ও সাজসজ্জায় সময় কাটবে। পুরনো সম্পত্তির কারণে সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে অধিক কাজের ফলে ক্লান্তি ও দুর্বলতা অনুভব করবেন। মা-বাবার সঙ্গে ধর্মীয় স্থানে যেতে পারেন।

তুলা: তুলা রাশির জাতকরা ব্যবস্থিত ভাবে সমস্ত কাজ করতে পারবেন। সমন্বয় ও ভারসাম্য বজায় রাখা তুলা রাশির জাতকদের অভিনব গুণ। মনের স্বপ্ন ও কল্পনা পূরণের সঠিক সময় এটি। কর্মক্ষেত্রে কারও সঙ্গে ব্যবহার করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। স্বামী-স্ত্রীর মধ্যে গত কিছু সময় ধরে চলতে থাকা বিবাদের সমাধান হবে। স্বাস্থ্য ভালো থাকবে। বন্ধুদের সঙ্গে আনন্দ করবেন।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতকদের চিন্তাভাবনা তীব্র হবে। এর ফলে আপনার মধ্যে নতুন শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক লগ্নিতে সাফল্য লাভ করবেন এই রাশির জাতকরা। ছাত্রদের নিজের পড়াশোনায় অধিক মনোনিবেশ করতে হবে। কাজে অধিক ব্যস্ত থাকবেন। পরিবারের আনন্দের পরিবেশ থাকবে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে, এর ফলে অধিক দৌড়ঝাপ করতে হবে। পেটে ব্যথা হতে পারে।

ধনু: ধনু রাশির জাতকরা নিজের কোনও গুরুত্বপূর্ণ কাজে বাড়ির বয়স্কদের যুক্ত করুন। তাঁদের সঠিক পরামর্শে সাফল্য লাভ করতে পারবেন এই রাশির জাতকরা। বন্ধুদের সঙ্গে আনন্দে সময় কাটাবেন। রাগ ও তাড়াহুড়ো আপনার পরিস্থিতি আরও খারাপ করে দিতে পারে। নিজের শক্তির ইতিবাচক ব্যবহার করুন। আর্থিক বিষয়ে অধিক মনোনিবেশ করা জরুরি। পারিবারিক সুখ ও শান্তি বজায় থাকবে।

মকর:মকর রাশির জাতকদের বাড়িতে শুভ অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি হবে। চিন্তাভাবনা করে যে সিদ্ধান্ত নেবেন, তা ভবিষ্যতে কার্যকরী হবে। চিন্তাভাবনার জগৎ থেকে বেরিয়ে আসুন। ব্যবসায়িক ক্ষেত্রে যে নীতি ও পরিকল্পনা কার্যকরী করুন। বাড়ির পরিবেশে আনন্দ ও ভালোবাসা থাকবে। অত্যধিক অবসাদ ও নেতিবাচক চিন্তাভাবনা মনোবল দুর্বল করতে পারে।

কুম্ভ: কুম্ভ রাশির জাতকদের কাজের প্রতি উৎসাহ তাঁদের অসাধারণ লাভ প্রদান করবে। তাই পরিশ্রম করে যান। সাবধানে গাড়ি চালান। ব্যবসায় সমস্ত কাজ ভালো ভাবে পূর্ণ হবে। স্বামী-স্ত্রীর মধ্যে আবেগের বন্ধন মজবুত হবে। গলায় সংক্রমণ ও সর্দি-কাশি হতে পারে। গ্রহ দশা অনুকূল না-থাকায় এই রাশির কিছু জাতকের জ্বর হতে পারে।

মীন:মীন রাশির জাতকদের আজকের দিনটি আয়ের জন্য ভালো। আর্থিক গতিবিধিতে অধিক মনোযোগ দেবেন। পারিবারিক উন্নতির জন্য নির্দিষ্ট নিয়ম পালন করে যান। কর্মক্ষেত্রে অন্যের ওপর নির্ভরশীল থাকার পরিবর্তে নিজের কাজ পূর্ণ করার ওপর জোর দিন। জীবনসঙ্গী ও পরিবারের সদস্যদের সহযোগিতায় মনোবল মজবুত হবে।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement