২ সেপ্টেম্বর, ২০১৯ রাশিফল: আজ কেমন যাবে আপনার দিন, কীভাবে আসবে সৌভাগ্য
সপ্তাহের প্রথম দিন সোমবার আপনার আর্থিক অবস্থা কেমন যাবে! গণেশ চতুর্থীর শুভমুহূর্তে কী সিদ্ধিলাভ রয়েছে আপনার? কী লেখা আছে আপনার ভাগ্যে! কোনও সুখবর থাকছে কি! আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে! নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা! জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা।
২ সেপ্টেম্বর, ২০১৯: সপ্তাহের প্রথম দিন সোমবার আপনার আর্থিক অবস্থা কেমন যাবে! গণেশ চতুর্থীর শুভমুহূর্তে কী সিদ্ধিলাভ রয়েছে আপনার? কী লেখা আছে আপনার ভাগ্যে! কোনও সুখবর থাকছে কি! আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে! নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা! জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা।
কোন রং বা সংখ্যাটা আপনার কাছে আজ শুভ হতে পারে। জানুন আজকের রাশিফলে।
মেষ- আজকের দিনটা মেশ রাশির জাতক জাতিকাদের শত্রুদের থেকে দূরে থাকাটাই শ্রেয়। তারা কোনো হানি করতে পারে। মূল্যবান সিদ্ধান্ত নেবেন না। চাকুরীক্ষেত্রে বসের সঙ্গে বিবাদ বাঁধতে পারে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকবে। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। আরও পড়ুন, অর্জুন সিংয়ের ওপর হামলার জেরে সাতসকালে ট্রেন অবরোধ টিটাগড়ে, ব্যারাকপুরে বিজেপির বন্ধ ঘোষণা
শুভ সংখ্যা: ১
শুভ রঙ - আকাশী
বৃষ- বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ কাছের মানুষের থেকে সাহায্য পাবেন। চাকরিক্ষেত্রে শুভ। বিয়ের যোগ রয়েছে। ভ্রমণের যোগ রয়েছে। চটজলদি কোনো সিদ্ধান্ত নেবেন না।
শুভ অঙ্ক: ৩
শুভ রঙ: ধূসর
মিথুন- এই রাশির জাতকের কাছে আজকের দিনটি খানিকটা ভালো- মন্দে কাটবে। পরিবারে অশান্তি হতে পারে। ঝগড়া বিবাদ বাড়বে। খরচ বাড়বে। শরীরও খারাপ থাকতে পারে।
শুভ অঙ্ক: ২
শুভ রঙ - নীল
কর্কট - কর্কট রাশির সহকর্মীর সঙ্গে মন কষাকষি থেকে থাকলে আজই তা মিটিয়ে নিন। খুব সহজে যেকোনো বিবাদ মিটে যাবে। কাজে সাফল্য আসবে। আজকে বেশি ভাবুক থাকবেন না।
শুভ সংখ্যা: ৫
শুভ রঙ - নীল
সিংহ- সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি খুবই শুভ। আর্থিক অনটন থাকলে আজ কেটে যাবে। আজ ভ্রমণের যোগ রয়েছে। আর্থিক, সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট লাভ হবে।
শুভ সংখ্যা: ৯
শুভ রঙ - সাদা
কন্যা- এই রাশির জাতক জাতিকাদের কাছে দিনটা ভাল যাবে। ঘুরতে যাওয়ার যোগ রয়েছে। বিয়ের যোগ রয়েছে। সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে লেভার আশা করা যায়।
শুভ সংখ্যা: ২
শুভ রঙ - সবুজ
তুলা- আপনি যদি সৃজনশীল হন তবে দিনটি আপনার জন্য শুভ। আত্মবিশ্বাস বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে ঘুরতে যান। শরীর মোটের ওপর ভালোই থাকবে।
শুভ সংখ্যা: ৪
শুভ রঙ: নীল
বৃশ্চিক- আজ এই জাতক জাতিকাদের দুর্ঘটনার যোগ রয়েছে। নিজের গাড়ি থাকলে তা সাবধানে চালান। আইনকানুন, মামলায় জড়িয়ে পড়তে পারেন।
শুভ সংখ্যা: ৭
শুভ রঙ - গাঢ় নীল
ধনু- এই জাতক জাতিকাদের আজ বেশি পয়সা খরচ করা উচিত হবেনা। সময়ে নিজের কাজ পূরণ করার চেষ্টা করুন। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ নয়, তবে শরীর মোটের ওপর ভালোই থাকবে।
শুভ সংখ্যা: ৩
শুভ রঙ - ধূসর
মকর- আজ ধনলাভ হবে। অসুস্থতার জন্য প্রচুর খরচ হতে পারে। কোথাও পয়সা পাওয়া থেকে আটকে থাকলে তাও পাওয়া যাবে।
শুভ সংখ্যা: ১২
শুভ রঙ - বেগুনি
কুম্ভ- কুম্ভ রাশির জাতকের কাছে দিনটি খুবই ভালো যাবে। ব্যবসায় বৃদ্ধি বাড়বে। মান- সম্মান বৃদ্ধি পাবে। পাওনা মিতে যেতে পারে। সরকারি কাজ আটকে থাকলে, আজ তা সফল হয়ে যাবে।
শুভ সংখ্যা: ৫
শুভ রঙ -গোলাপী
মীন- আজ আপনার পরিবারের সঙ্গে খানিকটা ঝগড়া বিবাদ হতে পারে। তাই নিজের ওপর একটু নিয়ন্ত্রণ রাখুন। মেজাজ গরম করবেন না। মাথা ঠান্ডা রেখে কাজ করুন।
শুভ সংখ্যা: ৭
শুভ রঙ: হলুদ
(The above story first appeared on LatestLY on Sep 02, 2019 09:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

