Monsoon Skin Care: বর্ষাকালে ত্বকে সংক্রমণ বা চুলকানি হলে মেনে চলুন এই কৌশলগুলি...

Credits: Pixabay

শুরু হয়ে গিয়েছে বর্ষাকাল। বর্ষার মরসুমে ত্বকে বিভিন্ন সমস্যা দেখতে পাওয়া যায়। তাই সবসময় ত্বক পরিষ্কার রাখা জরুরি। স্নান করার সময় শরীর ভালো করে পরিষ্কার করতে হবে। এছাড়া স্নান করার পর ত্বক ঠিক করে শুকিয়ে নিতে হবে। বিশেষ করে হাতে এবং পায়ের আঙ্গুলের মাঝখানে, বগলে এবং শরীরের প্রতিটি ভাঁজ শুকনো রাখতে হবে। এরপর অ্যান্টিফাঙ্গাল ট্যালকম পাউডার লাগাতে হবে, এটি সংক্রমণ বৃদ্ধি রোধ করতে সাহায্য করে।

বর্ষাকালের আবহাওয়ায় ভেজা জামা পরা উচিত নয়। বৃষ্টিতে বা ঘামে জামা ভিজে গেলে যত তাড়াতাড়ি সম্ভব বদলে নিতে হবে নাহলে স্বাস্থ্যের অবনতি হতে পারে। বর্ষার মরসুমে ঢিলেঢালা ও সুতির পোশাক পরা উচিত। এই ধরনের পোশাক পরলে ঘাম কম হবে এবং শ্বাসের সমস্যা হবে না। বর্ষা ঋতুতে আঁটসাঁট পোশাক পরা এড়িয়ে চলা ভালো, কারণ এর সংক্রমণ বৃদ্ধি পায়।

বর্ষার মরসুমে শরীরের অন্যান্য অঙ্গের সঙ্গে পায়ের বিশেষ যত্ন নিতে হবে। সঠিক ভাবে পা পরিষ্কার করতে হবে। বিশেষ করে পায়ের আঙ্গুলের মাঝখান পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ যত্ন নিতে হবে। পা পরিষ্কার করার পর পা শুকিয়ে নিতে হবে, এর ফলে সংক্রমণ বাড়তে পারবে না। জুতোয় অ্যান্টিফাঙ্গাল স্প্রে বা পাউডার ব্যবহার করতে হবে, এর ফলে জুতোর মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement