Chicken pasta recipe: আর রেস্টুরেন্ট যেতে হবে না। চটজলদি ঘরেই চিকেন পাস্তা বানিয়ে ফেলুন

চিকেন পাস্তা চটজলদি বানান। আর রেস্টুরেন্ট যেতে হবে না। ঘরেই বানিয়ে নিতে পারেন। একেবারে মুখরোচক খাবার। ঘরে বানিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার চিকেন পাস্তা।

চিকেন পাস্তা চটজলদি বানান। আর রেস্টুরেন্ট  যেতে হবে না। ঘরেই বানিয়ে নিতে পারেন। একেবারে মুখরোচক খাবার।  চিকেন পাস্তা বানানোর জন্য প্রথমে পাস্তা সেদ্ধ করে নিন। এরপর মুরগির মাংস ছোট টুকরো করে কেটে নিন এবং পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম কুচি করে নিন। কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ভেজে নিন, তারপর মুরগি ও রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভাজুন। ক্যাপসিকাম যোগ করে কিছুক্ষণ ভেজে নিন। এরপর টমেটো সস, নুন, গোলমরিচ এবং অন্যান্য মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। সেদ্ধ করা পাস্তা এবং সামান্য জল দিয়ে ভালোভাবে মিশিয়ে ৫-৭ মিনিট রান্না করুন। গরম গরম পরিবেশন করুন মজাদার চিকেন পাস্তা।

এবার জেনে নিন চিকেন পাস্তা বানানোর জন্য কি লাগবে।

পাস্তা: ২৫০ গ্রাম, মুরগির মাংস: ২৫০ গ্রাম (ছোট টুকরা করা), পেঁয়াজ: ১টি (কুচি করা), রসুন: ২-৩ কোয়া (কুচি করা), ক্যাপসিকাম: ১টি (কুচি করা), টমেটো সস: ১/২ কাপ, তেল: ২ টেবিল চামচ, নুন: স্বাদমতো, গোলমরিচ: ১/২ চা চামচ, জল: পরিমাণ মতো

এবার জেনে নিন চিকেন পাস্তা কীভাবে বানাবেন।

প্রথমে পাস্তা সেদ্ধ করে নিন।  একটি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাজুন।  পেঁয়াজ ভাজা হয়ে গেলে মুরগির মাংস এবং রসুন কুচি দিয়ে ভালোভাবে ভাজুন।ক্যাপসিকাম কুচি যোগ করে আরও কিছুক্ষণ ভাজুন। এরপর টমেটো সস, নুন, গোলমরিচ এবং অন্যান্য মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। সেদ্ধ করা পাস্তা এবং সামান্য জল দিয়ে ভালোভাবে মিশিয়ে ৫-৭ মিনিট রান্না করুন। গরম গরম পরিবেশন করুন মজাদার চিকেন পাস্তা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement