Vegetarian Besan Tofu Curry Recipe: নিরামিষ এই রান্না মুখে লেগে থাকবে। অপূর্ব স্বাদ। দেখুন 'বেসনের টফু কারি 'রেসিপি

বেসনের টফু কারি। একেবারে নতুন ও স্বাদে ভরপুর একটি নিরামিষ রেসিপি – বেসনের টোফু কারি। এটি প্রোটিনসমৃদ্ধ, একেবারে পেঁয়াজ-রসুন ছাড়া ও সহজেই ঘরে তৈরি করা যায়।

নিরামিষ রান্নার কথা আসলেই পনিরের নাম আগে আসে। তবে পনির ছাড়াও বেশ কয়েকটি সুস্বাদু নিরামিষ রান্না রয়েছে। তেমনই একটি রান্না হল বেসনের টফু কারি।  একেবারে নতুন ও স্বাদে ভরপুর একটি নিরামিষ রেসিপি – বেসনের টোফু কারি। এটি প্রোটিনসমৃদ্ধ, একেবারে পেঁয়াজ-রসুন ছাড়া ও সহজেই ঘরে তৈরি করা যায়।

উপকরণ:  টোফু – ২০০ গ্রাম (চৌকো করে কাটা), বেসন – ৪ টেবিল চামচ, আদা বাটা – ১ চা চামচ, টমেটো – ২টি (পিউরি করে নিন), হলুদ গুঁড়ো –হাফ চা চামচ, লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ, ধনে গুঁড়ো – ১ চা চামচ, জিরে – ১ চা চামচ, নুন – স্বাদমতো, চিনি – অল্প, তেল – ২ টেবিল চামচ, জলের পরিমাণ – প্রয়োজন মতো, ধনে পাতা – সাজানোর জন্য

তৈরির পদ্ধতি:  প্রথমে বেসন অল্প জল দিয়ে মেখে একটি পাতলা ব্যাটার তৈরি করুন। এতে একটু নুন, হলুদ ও ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার টোফু টুকরোগুলিকে এই বেসনের মিশ্রণে ডুবিয়ে হালকা করে তেলে ভেজে তুলে রাখুন।

এবার কড়াইয়ে তেল গরম করে জিরে দিন। ফোড়ন হলে আদা বাটা দিয়ে ভেজে নিন। তারপর টমেটো পিউরি, হলুদ, লঙ্কা ও ধনে গুঁড়ো দিয়ে কষান যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। এবার জল দিন, ফুটে উঠলে ভাজা টোফু গুলি দিয়ে দিন। ঢেকে ৫-৭ মিনিট রান্না করুন।

সাজানোর জন্য ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিন। পরিবেশন করুন গরম ভাত বা রুটির সঙ্গে। এই নিরামিষ বেসনের টোফু কারি খেতে যেমন মুখরোচক, তেমনই স্বাস্থ্যকর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement