Steamed Paneer Recipe: বর্ষার দিনে দুর্দান্ত রেসিপি। সহজেই ঘরে রান্না করে ফেলুন পনির ভাপা

এক মুখরোচক ও সহজ রেসিপি হলো পনির ভাপা। এই পদটি বাঙালি স্টাইলে সরষে এবং নারকেলের মিশ্রণে তৈরি হয়, যা স্বাদে ও গন্ধে একেবারে অনন্য।

ইলিশ ভাপা তো খেয়েছেন। একবার পনির ভাপা খেয়ে দেখুন । বর্ষার দিনে ঝমঝম বৃষ্টির মাঝে একটু স্পেশাল কিছু খেতে মন চাইতেই পারে। তেমনই এক মুখরোচক ও সহজ রেসিপি হলো পনির ভাপা। এই পদটি বাঙালি স্টাইলে সরষে এবং নারকেলের মিশ্রণে তৈরি হয়, যা স্বাদে ও গন্ধে একেবারে অনন্য।

উপকরণ: পনির – ২০০ গ্রাম (চৌকো টুকরো করে কাটা), সরষে বাটা – ২ টেবিল চামচ, নারকেল বাটা – ২ টেবিল চামচ, পোস্ত বাটা: ১ চামচ,  সরষের তেল – ২ টেবিল চামচ, কাঁচা লঙ্কা – ২টি (চিরে নেওয়া), নুন ও চিনি – স্বাদমতো, হলুদ গুঁড়ো – অল্প একটু, কলাপাতা (অপশনাল) বা স্টিমার

প্রণালী: একটি বাটিতে পনিরের টুকরো গুলো নিন। তাতে বাটা পোস্ত,  বাটা সরষে, নারকেল, হলুদ, নুন, চিনি ও সরষের তেল মিশিয়ে দিন। ভালো করে মিশিয়ে ১৫ মিনিট ম্যারিনেট হতে দিন। এরপর এই মিশ্রণটি কলাপাতায় মুড়ে অথবা একটি স্টিলের কন্টেনারে ঢেলে স্টিমারে বসিয়ে দিন। ঢাকনা দিয়ে ১৫–২০ মিনিট ভাপে রান্না করুন।

এই পদটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে একেবারে জমে যাবে। সরষের ঝাঁঝ ও নারকেলের মেলবন্ধন এই পদটিকে দেয় এক অনন্য স্বাদ। যারা নিরামিষ খেতে ভালোবাসেন, তাদের জন্য এটি এক আদর্শ অপশন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement