Butter Naan Recipe: বাটার নান তৈরি করুন ঘরেই, দেখে নিন কিভাবে তৈরি করবেন

আপনি চাইলে এই মজাদার রুটি ঘরেই খুব সহজে তৈরি করতে পারেন। এটি বানাতে খুব বেশি উপকরণ লাগে না এবং একবার বানাতে পারলে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ঘরেই বানাবেন বাটার নান।

বাটার নান নাম শুনলেই যেন রেস্তোরাঁর স্বাদ মনে পড়ে যায়। তবে আপনি চাইলে এই মজাদার রুটি ঘরেই খুব সহজে তৈরি করতে পারেন। এটি বানাতে খুব বেশি উপকরণ লাগে না এবং একবার বানাতে পারলে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ঘরেই বানাবেন বাটার নান।

জেনে নিন কি কি উপকরণ লাগবে:

ময়দা – ২ কাপ, বেকিং পাউডার – ১ চা চামচ, বেকিং সোডা – হাফ চা চামচ, চিনি – ১ চা চামচ, লবণ – পরিমাণমতো, টক দই – হাফ কাপ, দুধ – ১/৪ কাপ (হালকা গরম), ঘি বা মাখন – ২ টেবিল চামচ, সামান্য তেল, কসুরি মেথি বা কুচানো ধনে পাতা

যেভাবে তৈরি করবেন:

প্রথমে একটি বড় পাত্রে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, চিনি ও লবণ মিশিয়ে নিন। এরপর এতে টক দই ও হালকা গরম দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নরম একটি ডো তৈরি করুন। উপর থেকে সামান্য তেল মেখে ঢেকে রেখে দিন ২-৩ ঘণ্টা।

ডো সেট হয়ে গেলে ছোট ছোট লেচি কেটে নান আকারে বেলে নিন। চাইলে ওপরে কসুরি মেথি বা ধনে পাতা ছড়িয়ে দিতে পারেন। এরপর গ্যাসে তাওয়া গরম করে নানটি দিয়ে দিন। এক পিঠ সেঁকা হলে উল্টে দিন এবং ওপরে ঘি বা মাখন ব্রাশ করে দিন। দুই পিঠ সুন্দরভাবে সেঁকা হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

এই নান মাখন চিকেন, পনির বাটার মাসালা বা ডাল মাখনির সঙ্গে দুর্দান্ত জমে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement