Telugu Hanuman Jayanti 2024: তেলেগু হনুমান জয়ন্তী কবে? জেনে নিন এই দিনের গুরুত্ব...

উত্তর ভারতে খুব ধুমধাম করে পালন করা হয় মরিয়দা পুরুষোত্তম ভগবান রামের পরম ভক্ত হনুমান জির জন্মবার্ষিকীর উৎসব। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় হনুমান জয়ন্তী। অন্যদিকে, অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানার মতো দক্ষিণ ভারতীয় রাজ্যগুলিতেও খুব ধুমধাম করে পালন করা হয় হনুমান জয়ন্তীর উৎসব। তবে এই রাজ্যগুলিতে জ্যৈষ্ঠ মাসের দশম দিনে পালন করা হয় হনুমান জয়ন্তী, যাকে বলা হয় তেলেগু হনুমান জয়ন্তী।

২০২৪ সালে জ্যৈষ্ঠ মাসের দশম দিন পড়েছে ১ জুন। ওই দিনেই দক্ষিণ ভারতীয় রাজ্যগুলিতে পালন করা হবে তেলেগু হনুমান জয়ন্তী। অনেক জায়গায় হনুমানজির জন্মবার্ষিকী হিসেবে পালন করা হয় হনুমান জয়ন্তী। তবে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার মতো রাজ্যগুলিতে হনুমান জয়ন্তী পালন করা হয় সেই দিনে বা তিথিতে, যেদিন বা যেই তিথিতে ভগবান রামের সঙ্গে দেখা হয়েছিল হনুমান জির।

অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার মতো দক্ষিণাঞ্চলে হনুমান জির ভক্তরা চৈত্র পূর্ণিমা থেকে শুরু করেন ৪১ দিনের দীক্ষা ও উপবাস এবং শেষ করেন হনুমান জয়ন্তী অর্থাৎ জ্যৈষ্ঠ দশমীতে। এই দিনে হনুমান মন্দিরে বিশেষ পুজো করা হয় বজরঙ্গবলীর। ৪১ দিনের সময়কালে একটি বিশেষ হনুমান দীক্ষা মালা এবং কমলা ধুতি পরিধান করেন ভক্তরা। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করে বানরদের খাবার খাওয়ান তারা।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement